, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোয়ালন্দ পৌর ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল ১৫ই আগস্ট “ইতিহাসের দায়বদ্ধতা ও আত্মপ্রবঞ্চনার রাজনীতি” খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্পে আরডিএ চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া বকশীগঞ্জে আদালত কর্তৃক ডিক্রিপ্রাপ্ত ৪২ বছরের দখলীয় জমি জোরপূর্বক বেদখলের চেষ্টা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত! ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম কাউখালী মহিলা কলেজের নাইটগার্ড সঞ্জীব দাসকে কলেজের রুমে মা*দক সেবনকালে পুলিশ আটক করলো ১৫ আগষ্ট কোনো আয়োজন নেই, নিরাপত্তার চাদরে ঢাকা বঙ্গবন্ধু সমাধি মাগুরায় বেবি প্লাজায় চুরির ঘটনা: ক্যাশ বাক্স থেকে লাখ টাকার বেশি চুরি, বিদ্যুতের সংকটকে দায়ী করছেন ব্যবসায়ীরা টুঙ্গিপাড়ায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

১৫ আগষ্ট কোনো আয়োজন নেই, নিরাপত্তার চাদরে ঢাকা বঙ্গবন্ধু সমাধি

১২

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, বিভিন্ন সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকায় ডিবি পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। এর পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন।

শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশপথে পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। পাটগাতী বাসস্ট্যান্ড, চৌরঙ্গী, কলেজ রোডসহ উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানেও নিরাপত্তা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে জেলা শহর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল শুরু হয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড, কলেজ রোড ও চৌরঙ্গী এলাকা প্রদক্ষিণ করে সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছায়। পরে টহল দলটি জেলা শহরে ফিরে যায়।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই অবনতি না ঘটে, সে লক্ষ্যেই পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বিজিবির সদস্যরা টহল শুরু করেছেন এবং স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তারা প্রশাসনকে সহযোগিতা করছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

গোয়ালন্দ পৌর ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল

১৫ আগষ্ট কোনো আয়োজন নেই, নিরাপত্তার চাদরে ঢাকা বঙ্গবন্ধু সমাধি

আপডেট সময় ০৫:২৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬