, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তারুণ্যের স্বপ্ন, তারুণ্যের ইশতেহার’ বাস্তবায়নের অঙ্গীকার টেকনাফে হোয়াইক্যং সীমান্তে বিজিবির অভিযান, ৪ হাজার ইয়াবাসহ আটক ১ কবিতা, গান ও নৃত্যে নজরুল বন্দনা, বদলগাছীতে পুরস্কৃত শিক্ষার্থীরা। ফুলবাড়ীতে শিক্ষকের বেতের আঘাতে অসুস্থ হয়ে শিক্ষার্থী হাসপাতালে ভর্তি। চিলমারীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ ভাঙ্গুড়া প্রেসক্লাবের নির্বাচন ২২ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোয়ন বৈধ ঘোষণা। ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসছিল ফিশিং বোট, উদ্ধার ১৩ জেলে মুক্তিপণের দাবিতে অপহরণ, উখিয়ায় কিশোর উদ্ধার উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা, রোহিঙ্গা নারীকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ

মাগুরা শ্রীপুরে কবি কাজী কাদের নেওয়াজের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচি

১০৯

​মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ আগস্ট ২০২৬, শনিবার সকাল ১১টায় শ্রীপুরে খ্যাতনামা শিশুতোষ ও মুসলিম ঐতিহ্যের কবি কাজী কাদের নওয়াজের বাড়ির আঙিনায় এ কর্মসূচি পালন করা হয়।

​কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক শেখ মোঃ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান, পরিবেশবিদ বাপ্পি সরদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম এবং প্রকৌশলী মোঃ শিপন মিয়া।

​প্রধান অতিথির বক্তব্যে পরিবেশবিদ বাপ্পি সরদার বলেন, “প্রখ্যাত কবি কাজী কাদের নওয়াজের ঐতিহাসিক বাড়ির আঙিনায় গাছ লাগাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সম্প্রতি সরকার কবির বাসভবনটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে স্বীকৃতি দেওয়ায় স্থানটি এখন নিয়মিত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে। সবুজ আন্দোলন নিয়মিত পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা সৃষ্টি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। সমাজের সর্বস্তরের মানুষ যদি এভাবে গাছ লাগানোয় এগিয়ে আসেন, তবেই আগামী প্রজন্মকে পরিবেশগত ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব হবে।”

​বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক মোঃ সাইফুল্লাহ বলেন, “একসময় আমাদের শ্রীপুর উপজেলা সবুজে ঘেরা থাকলেও সাম্প্রতিক সময়ে নির্বিচারে বৃক্ষনিধন ও অবৈধ ইটভাটার কারণে পরিবেশ দূষণ আশঙ্কাজনকভাবে বাড়ছে, যা জনস্বাস্থ্যকেও চরম ঝুঁকিতে ফেলছে। সবুজ আন্দোলন গত কয়েক বছর ধরে আমাদের জেলায় গাছ লাগানো ও পরিবেশ সচেতনতামূলক সভা করে প্রশংসনীয় ভূমিকা রাখছে। শ্রীপুর উপজেলাবাসীর পক্ষ থেকে তাদের আজকের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।”

​কর্মসূচির আওতায় কবির আঙিনায় কৃষ্ণচূড়া, কামরাঙা, শিমুল, পেয়ারা ও জলপাইসহ বিভিন্ন দেশীয় প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সবুজ আন্দোলন শ্রীপুর উপজেলা কমিটির সদস্য মোঃ তরিকুল ইসলাম, সোহরাব হোসেন, আবুল কালাম আজাদ এবং স্থানীয় কোমলমতি শিশু-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

তারুণ্যের স্বপ্ন, তারুণ্যের ইশতেহার’ বাস্তবায়নের অঙ্গীকার টেকনাফে

মাগুরা শ্রীপুরে কবি কাজী কাদের নেওয়াজের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় ০৫:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬