, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চরভদ্রাসনে কানাইরটেকে গরু চুরির ঘটনায় চোর সন্দেহে আটক দুইজন আদালতে প্রেরণ, উদ্ধার হয়নি চুরি যাওয়া গরু ফরিদপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৩৩ লাখ টাকার স্বর্ণালংকার-নগদ লুট সদরপুরে খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট,হয়ে, নির্মাণ শ্রমিক নিহত দৌলতদিয়ায় বিবাহিত বনাম অবিবাহিত দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নাটোরের বড়াইগ্রামে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু শ্রীবরদীতে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করল বিজিবি বাহাদুরপুরে চুরির সময় জনতার হাতে চোর আটক রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন পাঁচ প্লাটুন বিজিবি কুড়িগ্রামে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

দৌলতদিয়ায় বিবাহিত বনাম অবিবাহিত দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৩

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার সংলগ্ন আরপিডিএস মাঠে শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

খেলায় দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের বিবাহিত বনাম অবিবাহিত দল অংশগ্রহণ করে। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গোয়ালন্দ পৌর যুবদলের সাবেক সভাপতি ফরিদ দেওয়ান। তবে অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা মেন্টালের পরিচালক সেলিম মুন্সি। এছাড়া উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রহমান মন্ডল, দেবগ্রাম ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আজাদ মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।

আয়োজকরা জানান, স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে। খেলাটি উপভোগ করতে মাঠে স্থানীয় দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চরভদ্রাসনে কানাইরটেকে গরু চুরির ঘটনায় চোর সন্দেহে আটক দুইজন আদালতে প্রেরণ, উদ্ধার হয়নি চুরি যাওয়া গরু

দৌলতদিয়ায় বিবাহিত বনাম অবিবাহিত দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬