, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ নয়াপাড়া ক্যাম্পে সরকারি কাজে বাধার অভিযোগে দুই রোহিঙ্গার সাজা সাপের কামড়ে নিহত একজন লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জে লাঠিসোঁটা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক মিছিল, জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টেকনাফে বিজিবির হাতে ৭২ লিটার দেশীয় ম-দ জ-ব্দ টেকনাফের ক্যাম্পে ৮ সংস্থার অভিযান, কারাদণ্ড ৫ জনের কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি, ১০ হাজার টাকা জরিমানা জামালপুরে ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকূরগাঁওয়ে ই-বেইল বন্ড, মাধ্যমে জামিনের পর দ্রুত কারা মুক্তির সুযোগ

১৩২

আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পর কারাগার থেকে আসামিদের দ্রুত মুক্তির লক্ষ্যে ঠাকূরগাঁওয়ে অনলাইন ই-বেইল বন্ড (e-Bail Bond) সেবা কার্যক্রম চালু। ই-বেইল বন্ড এর মাধ্যমে জামিন সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বৃহস্পতিবার ১৩ আগস্ট সকালে ঠাকূরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সচিবালয় থেকে ঠাকূরগাঁওসহ দেশের ১২টি জেলায় একযোগে ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

নতুন এ অনলাইন সেবার ফলে আদালত থেকে জামিনের আদেশ দেওয়ার পর বেইল বন্ড দাখিল ও সংশ্লিষ্ট নথিপত্র আদান-প্রদানের ক্ষেত্রে সময় কমবে। এতে জামিনপ্রাপ্ত ব্যক্তিদের কারাগার থেকে মুক্তির প্রক্রিয়াও আগের তুলনায় দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, ই-বেইল বন্ড চালুর ফলে জামিন সংক্রান্ত কার্যক্রমে দীর্ঘসূত্রতা কমবে এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি অনেকটাই লাঘব হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

ঠাকূরগাঁওয়ে ই-বেইল বন্ড, মাধ্যমে জামিনের পর দ্রুত কারা মুক্তির সুযোগ

আপডেট সময় ০৯:০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬