, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লালপুরে এসএসসির ফলাফল ৪৪.৭৬%, শতভাগ ফেল ২ মাদ্রাসায়, এমপিও ভুক্তির আশাবাদী পানসি পাড়া দাখিল মাদ্রাসা শিবচরে ভূমি দখলের অভিযোগে মানববন্ধন গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা নওগাঁয় পৃথক তিন মামলার চার আসামি গ্রেফতার,আদালতে সোপর্দ বরিশাল বোর্ডের ফলাফলে শীর্ষস্থান অর্জন করল পিরোজপুর জেলা টুঙ্গিপাড়ায় সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কা, হাসপাতালে পথচারীর মৃত্যু এসএসসির ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ ১.১৬ লাখ ২০২৬ সালের এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫% মাদারীপুরের শিবচরে রাতের আঁধারে গরিব কৃষকের ফলন্ত লাউ ও বেগুন ক্ষেত ধ্বংস, দিশেহারা পরিবার ইসলামপুরে মাদক-সন্ত্রাস ও দুর্নীতি দমনে আলোচনা সভা, মানবাধিকার কর্মী বরণ

বরিশাল বোর্ডের ফলাফলে শীর্ষস্থান অর্জন করল পিরোজপুর জেলা

১০

এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হারের দিক থেকে গত দুই বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারেও পিরোজপুর জেলা সবার শীর্ষে রয়েছে। আর সবার নীচের অবস্থানে রয়েছে ভোলা জেলা।

সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। এসময় উপ‌স্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সটিব অধ্যাপক আব্দুস সালাম। তিনি জানান, এ বছর গড় পাসের হারে পিরোজপুর জেলার অবস্থান রয়েছে সবার শীর্ষে। এ জেলায় মোট পাসের হার ৭০ দশমিক ৭২। তবে গত বছরের থেকে এবারে এ জেলাসহ সকল জেলার পাসের হার কিছুটা বেশি। পিরোজপুর জেলায় গত বছর পাসের হার ছিল ৬৫ দশমিক ৩৮।

এরপর দ্বিতীয় অবস্থানে থাকা বরগুনা জেলার এ বছর পাসের হার ৬২ দশমিক ৯১, যা গত বছর ছিল ৫০ দশমিক ৮৪। তৃতীয় অবস্থানে থাকা বরিশাল জেলার পাসের হার ৬১ দশমিক ৭২, যা গতবছর ছিল ৫৭ দশমিক ২০। চতুর্থ অবস্থানে থাকা ঝালকাঠি জেলার পাসের হার ৫৮ দশমিক ০৩, যা গতবছর ছিল ৫১ দশমিক ৭৭। পঞ্চম অবস্থানে থাকা পটুয়াখালী জেলার পাসের হার ৫৭ দশমিক ১০, যা গতবছর ছিল ৫৫ দশমিক ৭২ এবং ষষ্ঠ অবস্থানে থাকা ভোলা জেলার পাসের হার ৫৩ দশমিক ৭১, যা গত বছর ছিল ৫৪ দশমিক ৭০।

অপরদিকে এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সব থেকে বেশি এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান। জিপিএ-৫ এর দিক থেকে সবচেয়ে বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ২ হাজার ৪৮৬ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মানবিক বিভাগ থেকে মাত্র ২৬৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৪ জন জিপিএ-৫ পেয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

লালপুরে এসএসসির ফলাফল ৪৪.৭৬%, শতভাগ ফেল ২ মাদ্রাসায়, এমপিও ভুক্তির আশাবাদী পানসি পাড়া দাখিল মাদ্রাসা

বরিশাল বোর্ডের ফলাফলে শীর্ষস্থান অর্জন করল পিরোজপুর জেলা

আপডেট সময় ০৩:৩১:০১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬