, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কৃষক দলের মশাল মিছিল শিবচরে চরাঞ্চলের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ, ২৪ জন পেলেন কালোজিরা চাষের উপকরণ দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধ-র্ষ-ণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার সিরাজগঞ্জে মাঠ দিবস, সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও গণশুনানি অনুষ্ঠিত নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ পত্নীতলায় কৃষি ঋণ ও মেলা-২০২৬ অনুষ্ঠিত শ্রীপুরে দারিয়াপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ উদ্বোধন বড়লেখায় আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ

১২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর (আনুমানিক ৪৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত ওই নারী দীর্ঘদিন ধরে এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরাফেরা করতেন। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

রোববার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর শহরের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন দত্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারীটি মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ময়মনসিংহগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। পরে বাসটি না থেমেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। স্থানীয়দের তথ্য অনুযায়ী তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় ঘুরে বেড়াতেন। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, নিহত নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্রের খবর

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান

ঈশ্বরগঞ্জে বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ

আপডেট সময় ১২:১৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬