, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই রাবি শিক্ষার্থীর ওপর হা-ম-লার অভিযোগে রেল স্টেশনে ভা-ঙ-চু-র, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ কাউনিয়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ বড়লেখায় বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল তরুণে টেকনাফে নাফ নদী থেকে ১৪ হাজার ইয়াবা জব্দ কক্সবাজারে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ধামইরহাটে শিক্ষা উপকরণ ও শর্তসাপেক্ষ অর্থ সহায়তা বিতরণ

৭৭

নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে বাল্যবিবাহ, শিশুশ্রম বন্ধ এবং স্কুল থেকে ঝরে পড়া রোধে সহায়ক শিক্ষা উপকরণ ও শর্তসাপেক্ষ অর্থ (মোবাইল ব্যাংকিং) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) ধামইরহাট উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পরিবারের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ এবং শর্তসাপেক্ষ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাহমুদা।

এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তারা বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুশ্রম বন্ধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করবে এবং ঝরে পড়া রোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে উপকারভোগীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শর্তসাপেক্ষ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ধামইরহাটে শিক্ষা উপকরণ ও শর্তসাপেক্ষ অর্থ সহায়তা বিতরণ

আপডেট সময় ১২:০৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬