, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারে ই-য়া-বাসহ দুইজন গ্রে-প্তার, মোটরসাইকেল জ-ব্দ ডেঙ্গু প্রতিরোধে বাকৃবি রোভার স্কাউটের পরিচ্ছন্নতা কর্মসূচি মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই রাবি শিক্ষার্থীর ওপর হা-ম-লার অভিযোগে রেল স্টেশনে ভা-ঙ-চু-র, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ কাউনিয়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ বড়লেখায় বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল তরুণে টেকনাফে নাফ নদী থেকে ১৪ হাজার ইয়াবা জব্দ কক্সবাজারে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ১০:২১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • 42
৫৮

শিশুদের গাছের প্রতি ভালোবাসা ও বৃক্ষায়ণে উৎসাহিত করার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি, রাজশাহীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাসিক রাসিক। পরে তিনি শিশু একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, শিশুরা একটি দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের সুস্থ শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করা পরিবার, সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব। শিশু একাডেমি সেই লক্ষ্যে কাজ করছে। আজকের আয়োজনের জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে রাজশাহীর শিশু একাডেমির উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন রাসিক প্রশাসক।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে আড়াই লাখ বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আশা করছি আমরা লক্ষ্যমাত্রার অধিক বৃক্ষরোপণ করতে পারবো। এ সময় রাসিক প্রশাসক প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও তা পরিচর্যা করার আহ্বান জানান। একইসঙ্গে ড্রেনে ময়লা আবর্জনা না ফেলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মঞ্জুরুল কাদির। অনুষ্ঠানে বিশিষ্ট সংগীতগুরু শ্রী মঞ্জুশ্রী রায়, রাজশাহী শিশু একাডেমির সদস্য রাজশাহী মহানগর জাসাসের সদস্য সচিব সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেলিম রেজা, রাজশাহী শিশু একাডেমির সদস্য সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তির্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

কক্সবাজারে ই-য়া-বাসহ দুইজন গ্রে-প্তার, মোটরসাইকেল জ-ব্দ

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬