, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন। জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

মাগুরা জেলা পুলিশের অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ৪ জনকে আটক

৭৫

মাগুরা জেলা পুলিশের অভি’যানে অনলাইন জু’য়ার সঙ্গে জড়িত থাকার ৪ জনকে আ’টক করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) মাগুরা সদর থানাধীন ভায়নার মোড় এলাকার ‘সৈকত আবাসিক হোটেল’-এর একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
​আটককৃতরা হলেন— মাগুরা সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা স্বাধীন (২৫), ইসমাইল হোসেন (২২), মোঃ তানভীর ওরফে প্রিন্স (২২) এবং মিঠুন শিকদার (২১)।

​পুলিশ সূত্রের মাধ্যমে জানা যায়, মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএম-এর তত্ত্বাবধানে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে জুয়া বিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
​অভিযানের বিবরণ দিয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) তৌফিক আনাম সঙ্গীয় ফোর্স নিয়ে সৈকত আবাসিক হোটেলে অভিযান চালান।

এ সময় হোটেল কক্ষ থেকে ওই চারজনকে আটক করা হয়। অভিযানকালে তাদের হেফাজত থেকে বিভিন্ন মডেলের ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ব্যবহৃত সিমকার্ড এবং CV666, BDT88, CK44, TK11 ও KKFB-সহ বিভিন্ন বিতর্কিত অনলাইন জুয়ার অ্যাপস সংক্রান্ত তথ্য উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্মার্টফোনের মাধ্যমে নিয়মিত অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫/১৬ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

​মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া, মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে জেলা জুড়ে তাদের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী

মাগুরা জেলা পুলিশের অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ৪ জনকে আটক

আপডেট সময় ১০:২৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬