মাগুরা জেলা পুলিশের অভি’যানে অনলাইন জু’য়ার সঙ্গে জড়িত থাকার ৪ জনকে আ’টক করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) মাগুরা সদর থানাধীন ভায়নার মোড় এলাকার ‘সৈকত আবাসিক হোটেল’-এর একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন— মাগুরা সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা স্বাধীন (২৫), ইসমাইল হোসেন (২২), মোঃ তানভীর ওরফে প্রিন্স (২২) এবং মিঠুন শিকদার (২১)।
পুলিশ সূত্রের মাধ্যমে জানা যায়, মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএম-এর তত্ত্বাবধানে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে জুয়া বিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানের বিবরণ দিয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) তৌফিক আনাম সঙ্গীয় ফোর্স নিয়ে সৈকত আবাসিক হোটেলে অভিযান চালান।
এ সময় হোটেল কক্ষ থেকে ওই চারজনকে আটক করা হয়। অভিযানকালে তাদের হেফাজত থেকে বিভিন্ন মডেলের ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ব্যবহৃত সিমকার্ড এবং CV666, BDT88, CK44, TK11 ও KKFB-সহ বিভিন্ন বিতর্কিত অনলাইন জুয়ার অ্যাপস সংক্রান্ত তথ্য উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্মার্টফোনের মাধ্যমে নিয়মিত অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫/১৬ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া, মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে জেলা জুড়ে তাদের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।