, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন। জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ বাবা-ছেলে; ৬ যাত্রীকে জীবিত উদ্ধার

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৬:৪২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • 54

রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ বাবা-ছেলে; ৬ যাত্রীকে জীবিত উদ্ধার

৬৫

রাজশাহীর পদ্মা নদীতে ঝাউগাছ ও যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে বাবা-ছেলেসহ দুইজন নিখোঁজ হয়েছেন। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় নৌকায় থাকা আরও ছয়জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে পদ্মা নদীর মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকার বাসিন্দা মো. আফছার আলী এবং তার ছেলে মো. জিয়ারুল হক।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, চর মাজারদিয়া এলাকা থেকে আটজন যাত্রী ও ঝাউগাছ বোঝাই করে ইঞ্জিনচালিত নৌকাটি লালন শাহ মুক্তমঞ্চের উদ্দেশ্যে রওনা দেয়। মাঝনদীতে পৌঁছানোর পর হঠাৎ সৃষ্ট প্রবল ঢেউয়ের আঘাতে নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়।

নৌকাডুবির ঘটনা দেখে পদ্মা গার্ডেন সংলগ্ন এলাকায় অবস্থানরত অন্যান্য নৌকার মাঝি ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নেন।

তাদের চেষ্টায় আট যাত্রীর মধ্যে ছয়জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও আফছার আলী ও তার ছেলে জিয়ারুল নদীর স্রোতে তলিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত নিখোঁজ বাবা-ছেলে ডুবে যাওয়া নৌকার সন্ধান মেলেনি। পদ্মা নদীর বিভিন্ন স্থানে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী

রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ বাবা-ছেলে; ৬ যাত্রীকে জীবিত উদ্ধার

আপডেট সময় ০৬:৪২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬