, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঠাকূরগাঁওয়ে ট্রাক ভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ। কাউনিয়ায় মাদক সেবনের দায়ে তিন মাসের কারাদণ্ড সাংবাদিক শরিফুল ইসলাম ইন্নার ছেলেকে হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের সঙ্গে নবনিযুক্ত প্রশাসকদের মতবিনিময় সভা দর্শনা থানায় সাপ্তাহিক চৌকিদারি প্যারেড গ্রহণ মাগুরার নিখোঁজ শিশু আয়েশা নুর উদ্ধার স্বাস্থ্য কমপ্লেক্সেই স্ত্রীকে কুপিয়ে হত্যা: স্বামী আটক কালুখালীতে মাদক ও নারী নির্যাতনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিষয়ক সেমিনার নাগেশ্বরীতে ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্তর আশ্বাস দিলেন সমাজসেবা অফিসার মহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর
নোটিশ :
দৈনিক আমরা পত্রিকার জন্য সংবাদকর্মী নিয়োগ চলছে। যোগাযোগঃ 01736-633859, 01715-145105, 01615-304076

স্বাস্থ্য কমপ্লেক্সেই স্ত্রীকে কুপিয়ে হত্যা: স্বামী আটক

​নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার মতো এক ভয়াবহ ও নৃশংস ঘটনার সাক্ষী হলো এলাকাবাসী। সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত মনিরা বেগম (২২) ওমরপুর গ্রামের মোহাম্মদ মাসুদ হোসেনের কন্যা এবং অভিযুক্ত স্বামী মোঃ ফরহাদ হোসেন পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের হেলালের ছেলে।

​প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ফরহাদ হোসেন ধারালো ছুরি দিয়ে স্ত্রী মনিরাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর অবস্থায় তাকে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক ফরহাদ পালানোর চেষ্টা করলে হাসপাতালে কর্মরত আনসার বাহিনীর সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

​এদিকে, এই মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে শোকের ছায়া নেমে আসে। প্রিয়জনকে হারিয়ে নিহত মনিরার স্বজনদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্বজনদের হৃদয়বিদারক কান্নায় উপস্থিত সবার চোখ ভিজে ওঠে।

​ঘটনার পরপরই পত্নীতলা সার্কেলের এএসপি শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ
সংবাদকর্মী নিয়োগ চলছে

ঠাকূরগাঁওয়ে ট্রাক ভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ।

স্বাস্থ্য কমপ্লেক্সেই স্ত্রীকে কুপিয়ে হত্যা: স্বামী আটক

আপডেট সময় ০৬:৫২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬