, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সোনা ও নগদ টাকা ছি-নতা-ইয়ের সময় স্বর্ণ ব্যবসায়ীকে কু-পি-য়ে হ-ত্যা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় রুহুল কবির রিজভীকে রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন। লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন মাগুরার শ্রীপুর থানার টুপিপাড়া গ্রামে অবস্থান করছে একটি মেয়ে মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযানও জ-রি-মানা টাঙ্গাইলের ধনবাড়ীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত রহবলেই ইউপি ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন শেখ হাসিনাকে ফেরত আনা হলে প্রচলিত আইন অনুযায়ী গ্রেফতার করা হবে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ঠাকূরগাঁওয়ে চিনি কল পরিদর্শন করলেন বিএসএফআইসি চেয়ারম্যান কাউনিয়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে যৌ-ন নিপীড়নের অভিযোগ, শিক্ষক পলাতক

স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের কষ্ট দেখে তাৎক্ষণিক ১১টি সিলিং ফ্যানের ব্যবস্থা করলেন এমপি আছগার

৬৬

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের মাননীয় সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার সার্বিক মান ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় প্রচণ্ড গরমে হাসপাতালে পর্যাপ্ত সিলিং ফ্যান না থাকায় রোগীদের দুর্ভোগের বিষয়টি তাঁর নজরে আসে। রোগীদের কষ্ট লাঘবে তিনি তাৎক্ষণিকভাবে ১১টি সুপার স্টার সিলিং ফ্যান ক্রয় করে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করেন।

পরিদর্শনের সময় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সে হামে আক্রান্ত ৪১ জন রোগীকে সফলভাবে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। মহান আল্লাহর অশেষ রহমতে চিকিৎসাধীন সব রোগী সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। বিষয়টি জেনে সন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন, সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীদের নিয়মিত খোঁজখবর নিতে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে।

এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. হালিমা খানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাঙ্গুড়া উপজেলা আমির মাওলানা মহিউদ্দিন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি সাদিক, মণ্ডতোষ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জহুরুল ইসলাম সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, রোগীদের কষ্ট অনুধাবন করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় সংসদ সদস্যের এ উদ্যোগ হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

সোনা ও নগদ টাকা ছি-নতা-ইয়ের সময় স্বর্ণ ব্যবসায়ীকে কু-পি-য়ে হ-ত্যা

স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের কষ্ট দেখে তাৎক্ষণিক ১১টি সিলিং ফ্যানের ব্যবস্থা করলেন এমপি আছগার

আপডেট সময় ০৯:২৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬