, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কাউনিয়ায় কেওয়াইএসডিও-এর প্রধান কার্যালয় পরিদর্শনে উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদল মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে ২ জনের মর্মান্তিক মৃত্যু দেওয়ানগঞ্জে নদীতে অজ্ঞাত মরদেহ ভাসতে দেখা গেছে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ড. মনিরুজ্জামানের মতবিনিময় সভা অনুষ্ঠিত লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ। কাউনিয়ায় ঝড়ে উপড়ে পড়ল জামগাছ, বসতঘর বিধ্বস্ত; অল্পের জন্য প্রাণে বাঁচল হতদরিদ্র পরিবার নাশকতা মামলায় সাবেক এমপি নুর মোহাম্মদের জামিন নামঞ্জুর, রিমান্ড আবেদনও খারিজ রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুটবল খেলা কেন্দ্র করে বাবা ছেলের ছুরির আঘাতে যুবক নিহত

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, সিরাজগঞ্জের রায়গঞ্জে যুবক নিহত

  • আপডেট সময় ১২:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • 9

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, সিরাজগঞ্জের রায়গঞ্জে যুবক নিহত

১৩

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি কালিঞ্জা গ্রামের সাত্তার খানের ছেলে।
রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে সিয়াম আহমেদের বাবা রাসেলের সঙ্গে ইলিয়াস খানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিঞ্জা এলাকার ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম বলেন, “ইলিয়াস নামে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। আমিও ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।”

এদিকে অভিযুক্ত রাসেল ও সিয়াম আহমেদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তারা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের গ্রেপ্তার ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ
সংবাদকর্মী নিয়োগ চলছে

কাউনিয়ায় কেওয়াইএসডিও-এর প্রধান কার্যালয় পরিদর্শনে উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদল

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, সিরাজগঞ্জের রায়গঞ্জে যুবক নিহত

আপডেট সময় ১২:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬