, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ। কাউনিয়ায় ঝড়ে উপড়ে পড়ল জামগাছ, বসতঘর বিধ্বস্ত; অল্পের জন্য প্রাণে বাঁচল হতদরিদ্র পরিবার নাশকতা মামলায় সাবেক এমপি নুর মোহাম্মদের জামিন নামঞ্জুর, রিমান্ড আবেদনও খারিজ রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুটবল খেলা কেন্দ্র করে বাবা ছেলের ছুরির আঘাতে যুবক নিহত কাউনিয়ায় ১,১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজার সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ত্রাণ বিতরণ ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, সিরাজগঞ্জের রায়গঞ্জে যুবক নিহত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান মন্ত্রী তারেক রহমানএর সঙ্গে এডিট করা ভূয়া ছবিপ্রচার, সমালোচনার মুখে ছাত্রদল নেতা শিবচরে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা: স্পেনের জয়ের আশায় মহিষের মাংসের ভূরিভোজ!

কাউনিয়ায় নিখোঁজের একদিন পর পুকুরে মিলল কিশোরের লাশ

১২

রংপুরের কাউনিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সোনাতন সিদ্দিক বাজার এলাকার বাসিন্দা মোস্তফা মিয়ার ছেলে শাহরিয়ার নাজিম সিয়াম (১৫) গত শুক্রবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে সিয়ামের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পরিবারের দাবি, সিয়াম মৃগী রোগে আক্রান্ত ছিল। জীবিকার তাগিদে সে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার মাঠে ঝালমুড়ি বিক্রি করত।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিয়াব উদ্দিন পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

জনপ্রিয় সংবাদ
সংবাদকর্মী নিয়োগ চলছে

পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ।

কাউনিয়ায় নিখোঁজের একদিন পর পুকুরে মিলল কিশোরের লাশ

আপডেট সময় ০৬:৩৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬