, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন” মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত, কাউনিয়ার ‘মানবতার অটোওয়ালা’ মিজানুর রহমান শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বাকৃবির সঙ্গে নিউট্রিশন ইন্টারন্যাশনালের সমঝোতা স্মারক স্বাক্ষর পাড়ভাঙ্গুড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী শামীম মোল্লার বিশাল মোটরসাইকেল শোডাউন শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর শুভ উদ্বোধন ​সিরাজগঞ্জ ও পাবনায় যৌথ অভিযান: ১০৩টি অ-স্ত্র ও বিপুল পরিমাণ গু-লি-সহ দেশি-বিদেশি অ-স্ত্র উদ্ধার টেকনাফে মানব পাচারবিরোধী অভিযানে গু-লি-বিদ্ধ সেনাসদস্য, আ-টক ২ শিবচরে প্রশাসনের কঠোর অভিযান: ভেজাল খাবার ও ফুটপাত দখলের দায়ে ১৭ হাজার টাকা জরিমানা পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন বিশ্বনাথ আদর্শ বাজার ইন্টার সিটি নৌকা বাইচ দলের মাঝে স্বপ্ন কো-অপারেটিভের জার্সি বিতরণ

কাউনিয়ায় নিখোঁজের একদিন পর পুকুরে মিলল কিশোরের লাশ

১০৯

রংপুরের কাউনিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সোনাতন সিদ্দিক বাজার এলাকার বাসিন্দা মোস্তফা মিয়ার ছেলে শাহরিয়ার নাজিম সিয়াম (১৫) গত শুক্রবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে সিয়ামের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পরিবারের দাবি, সিয়াম মৃগী রোগে আক্রান্ত ছিল। জীবিকার তাগিদে সে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার মাঠে ঝালমুড়ি বিক্রি করত।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিয়াব উদ্দিন পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন”

কাউনিয়ায় নিখোঁজের একদিন পর পুকুরে মিলল কিশোরের লাশ

আপডেট সময় ০৬:৩৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬