, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁয় মা-দক ও অ-পরাধ প্রতিরোধে পুলিশ সুপারের পথসভা গোবিপ্রবিতে তরুণ-তরুণীর অ-নৈতিক আচরণ, ক্ষু-ব্ধ শিক্ষার্থীরা গোপালগঞ্জে যুবদল নেতাকে কু-পি-য়ে জ-খম, গ্রে-প্তার ২ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে ঐতিহাসিক জশনে জুলুস উদযাপন লালমাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কাউনিয়ায় কলাগাছের বর্জ্য থেকে সম্পদ তৈরির প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা সভা ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভাঙ্গুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতির কন্যা জান্নাত আরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৪:০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • 33

আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতির কন্যা জান্নাত আরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে

৪৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ঘোষিত ফলাফলে সাধারণ গ্রেডে (কোটা) বৃত্তি পেয়েছে নওগাঁর আত্রাই উপজেলার কৃতি শিক্ষার্থী জান্নাত আরা। সে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘কলকাকলী মডেল স্কুল এন্ড কলেজ’ থেকে এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে।

​জান্নাত আরা আত্রাইয়ের স্থানীয় গণমাধ্যমকর্মী ও আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন এবং মোছা. নাজমা খাতুন দম্পতির কন্যা। পরীক্ষায় তার রোল নম্বর ছিল ১০১৯২২৫। মেধার এই মূল্যায়নে জান্নাত আরার পরিবার ও বিদ্যালয়ে আনন্দের আমেজ বিরাজ করছে।

​মেয়ের এই সাফল্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মো. রুহুল আমিন বলেন, জান্নাত বরাবরই পড়াশোনায় বেশ মনোযোগী। শিক্ষকমণ্ডলী ও তার মায়ের অক্লান্ত পরিশ্রমে সে আজ এই সাফল্য পেয়েছে। আমি সবার কাছে আমার মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চাই, যেন সে বড় হয়ে দেশের ও দশের সেবা করতে পারে।

​কলকাকলী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাজেদুর রহমান জান্নাত আরার এই সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিষ্ঠানটির শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীর কঠোর অধ্যাবসায়ের ফলেই এই গৌরব অর্জন সম্ভব হয়েছে। তিনি জান্নাতের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

​উল্লেখ্য, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল রোববার (১২ জুলাই) ২০২৬ ইং তারিখে প্রকাশিত হয়েছে, যেখানে মেধা ও সাধারণ এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

নওগাঁয় মা-দক ও অ-পরাধ প্রতিরোধে পুলিশ সুপারের পথসভা

আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতির কন্যা জান্নাত আরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে

আপডেট সময় ০৪:০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬