, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিরোজপুরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয় রাজশাহীর তালাইমারিতে অবস্থিত ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন পিরোজপুরে দু-র্নী-তি বিরোধী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোপালগঞ্জে এসআই পদে পদোন্নতি পেলেন সোহেল মিয়া বাকৃবি সিএএসআরের ৪০তম সমন্বয়ক হলেন অধ্যাপক রুহুল আমিন হামের টিকা দেওয়ার পর ৯ মাসের শি-শুর পা ফুলে যাওয়ার অভিযোগ কালুখালী মহিলা কলেজের অগ্রযাত্রায় এমপির আশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পীরগঞ্জ উপজেলা শাখা নতুন কমিটি গঠন রায়গঞ্জে এমপির গাড়ি ভাঙচুর: জামায়াতকে জড়িয়ে বক্তব্যের প্রতিবাদে জামায়াতের বিবৃতি লালপুরে ইমো হ্যা-কিং চক্রের ৪ সদস্য গ্রেফ-তার

বাগেরহাটের চিতলমারী থানার চাঞ্চল্যকর নিজাম হত্যা মামলার এজাহার নামীয় অন্যতম প্রধান আসামি জাহিদ শেখকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৮:৩২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • 38

বাগেরহাটের চিতলমারী থানার চাঞ্চল্যকর নিজাম হত্যা মামলার এজাহার নামীয় অন্যতম প্রধান আসামি জাহিদ শেখকে গ্রেফতার করেছে র‌্যাব-৬,

৫৬

র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-০৬, সদর কোম্পানির আভিযানিক দল অদ্য ৯ই জুলাই ২০২৬ ইং তারিখ সকাল ১১:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার সদর থানাধীন টাউন নওয়াপাড়া সংলগ্ন জিয়া হোটেলের সামনে অভিযান পরিচালনা করে বাগেরহাটের চিতলমারী থানার চাঞ্চল্যকর নিজাম হত্যা মামলার এজাহার নামীয় ০৩নং পলাতক আসামি ১। মোঃ জাহিদ শেখ (২৮), পিতা: মোঃ বাবর আলী, সাং: চিংগুড়ী, থানা: চিতলমারী, জেলা: বাগেরহাটকে গ্রেফতার করে।

মামলার এজাহার পর্যালোচনা করে জানা যায়, ধৃত জাহিদ শেখসহ মামলার অন্যান্য আসামিরা গত ২০/০১/২৬ ইং তারিখ, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভিকটিম নিজাম উদ্দিন বিশ্বাসকে (৪৫) নিজ বাড়ি থেকে চিতলমারী যাবার পথে অবৈধভাবে পথরোধ করতঃ লোহার রড, চাপাতি, রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। ভিকটিমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে ভিকটিমকে নিকটস্থ টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের বড় ভাই মোঃ আফতাব উদ্দিন বাদী হয়ে ধৃত আসামিসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে চিতলমারী থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে বাগেরহাট জেলার চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পিরোজপুরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়

বাগেরহাটের চিতলমারী থানার চাঞ্চল্যকর নিজাম হত্যা মামলার এজাহার নামীয় অন্যতম প্রধান আসামি জাহিদ শেখকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

আপডেট সময় ০৮:৩২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬