, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কাউনিয়ায় অবৈধ রিং জালের বিরুদ্ধে অভিযান, জব্দের পর বিনষ্ট কাউনিয়ায় সোনালী আঁশে সোনালী স্বপ্ন কৃষকের কাউনিয়ায় সারাই ইউনিয়নে ১ হাজার ৮০০ বৃক্ষচারা রোপণ ১০০ বছর পর জমি ফেরত পেলেন লালমাইয়ের ওয়ারিশরা পিরোজপুরের ভান্ডারিয়া ৬৭ নং সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে অ-বৈধ ট্রাক পার্কিং নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন বাকৃবি উপাচার্যের ফুলবাড়িয়ায় নাবালককে ডেকে নিয়ে নেশাজাতীয় দ্রব্য গ্রহণে বাধ্য করার চেষ্টা জামালপুরে নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের বিক্ষোভ খুলনার ডাবল মা-র্ডা-র: টুঙ্গিপাড়ায় র‌্যাবের অভিযানে মঞ্জুরুল হ-ত্যা মা-মলার দুই আসামি গ্রে-প্তার লালপুরে প্রতারণার শিকার আব্দুলপুর সরকারি কলেজের সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ

যশোরের শার্শায় জাল সনদে শিক্ষক নিয়োগ মামলায় ইদ্রিস আলী কারাগারে

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৮:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • 36

যশোরের শার্শায় জাল সনদে শিক্ষক নিয়োগ মামলায় ইদ্রিস আলী কারাগারে

৫০

যশোরের শার্শা উপজেলায় জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণকারী সহকারী শিক্ষক ইদ্রিস আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলার অপর তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার১০জুলাই অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

আসামি ইদ্রিস আলী ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামের শুকুর আলীর ছেলে এবং শার্শা উপজেলার চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক(বিপিএড)।

মামলার অভিযোগে জানা গেছে, সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকুর সহযোগিতায় তারা সহকারী শিক্ষক পদে চাকরিতে যোগদান করেন। কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রুহুল কুদ্দুস বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বিষয়টি জানতে পারেন এবং ২০১৫ সালে মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়, আসামি টিংকু ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন মামলার কার্যক্রমে বাধা দেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বাদী পুনরায় মামলাটি সচল করেন। তদন্ত শেষে সিআইডি পুলিশের যশোরের এসআই বখতিয়ার রহমান তিন শিক্ষকের সনদপত্র জাল এবং সাবেক চেয়ারম্যানের সহযোগিতার প্রমাণ পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনের ওপর শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।রাজনৈতিক সংবাদ

তারা হলেন, চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষিকা (কৃষি) সালেহা খাতুন, সহকারী শিক্ষক ইদ্রিস আলী এবং কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু।

বৃহস্পতিবার মামলার ধার্য তারিখে ইদ্রিস আলী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে মামলার অপর তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

কাউনিয়ায় অবৈধ রিং জালের বিরুদ্ধে অভিযান, জব্দের পর বিনষ্ট

যশোরের শার্শায় জাল সনদে শিক্ষক নিয়োগ মামলায় ইদ্রিস আলী কারাগারে

আপডেট সময় ০৮:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬