, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিরোজপুরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয় রাজশাহীর তালাইমারিতে অবস্থিত ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন পিরোজপুরে দু-র্নী-তি বিরোধী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোপালগঞ্জে এসআই পদে পদোন্নতি পেলেন সোহেল মিয়া বাকৃবি সিএএসআরের ৪০তম সমন্বয়ক হলেন অধ্যাপক রুহুল আমিন হামের টিকা দেওয়ার পর ৯ মাসের শি-শুর পা ফুলে যাওয়ার অভিযোগ কালুখালী মহিলা কলেজের অগ্রযাত্রায় এমপির আশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পীরগঞ্জ উপজেলা শাখা নতুন কমিটি গঠন রায়গঞ্জে এমপির গাড়ি ভাঙচুর: জামায়াতকে জড়িয়ে বক্তব্যের প্রতিবাদে জামায়াতের বিবৃতি লালপুরে ইমো হ্যা-কিং চক্রের ৪ সদস্য গ্রেফ-তার

সুষ্ঠু পরিবেশে ভাঙ্গুড়ায় মহিলা মাদরাসার পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৮:৪০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • 37

সুষ্ঠু পরিবেশে ভাঙ্গুড়ায় মহিলা মাদরাসার পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন

৫৩

পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় অবস্থিত হাজী গয়েজ ফাজিল ডিগ্রি মহিলা মাদরাসার পরিচালনা পরিষদের সাধারণ অভিভাবক প্রতিনিধি নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে মাদরাসার শ্রেণিকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অভিভাবকরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে পরিচালনা পরিষদের প্রতিনিধি নির্বাচন করেন।

নির্বাচনের ফলাফলে আলিম শাখার সাধারণ অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. মনিরুজ্জামান ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জহুরুল ইসলাম পান ৬ ভোট।

ইবতেদায়ী শাখায় আনিসুর রহমান ৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. লিটন পান ১৯ ভোট এবং আমিনুল ইসলাম পান ২ ভোট।

ফাজিল শাখায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মো. রাজিবুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ইবতেদায়ী ও দাখিল শাখার প্রতিনিধি হিসেবে মো. সাইদুল ইসলাম ২৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়েজ উদ্দিন পান ৪ ভোট।

এছাড়া ফাজিল শাখায় আরবি বিভাগের সহকারী অধ্যাপক আজাহারুল ইসলাম এবং আলিম শাখায় ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।

নির্বাচনে মোট ৪২৯ জন অভিভাবক ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান। মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মঈন উদ্দিন নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করেন। ভোটগ্রহণ শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পিরোজপুরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়

সুষ্ঠু পরিবেশে ভাঙ্গুড়ায় মহিলা মাদরাসার পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন

আপডেট সময় ০৮:৪০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬