, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা-দ-ক চোরা-চালান” ম্যানেজার আটক কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী নওগাঁ জেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সিরাজগঞ্জে হ-ত্যা মাম-লার ৬ জনের যাব-জ্জীবন কারাদণ্ড কাউনিয়ায় নিরাপদ অভিবাসন নিয়ে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা কাউনিয়ায় পাকা সেতু না থাকায় ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ভেটেরিনারি চিকিৎসকের ওপর হা-ম-লার ঘটনায় বাকৃবিতে প্রতিবাদ রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকূরগাঁওয়ের কৃতি সন্তান আউয়াল আহমেদ

নওগাঁর নিয়ামতপুরে মদের কারখানায় অভিযান, গ্রেফতার ২

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৯:১৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • 34

নওগাঁর নিয়ামতপুরে মদের কারখানায় অভিযান, গ্রেফতার ২

৪৫

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে চোলাই মদ তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পাশাপাশি বিপুল পরিমাণ চোলাই মদ, মদ তৈরির উপকরণ ও কোমল পানীয়র বোতল জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৪ জুলাই ২০২৬ সন্ধ্যায় মান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। প্রথমে চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজার থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মহাদেব সরদার ও ভুট্টু সরদার নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ছাতড়া কলকুলা পাড়ায় পলাতক শিল্পী ও কেতকীর বসতবাড়িতে অভিযান চালায়। সেখানে চোলাই মদ তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া যায়।

অভিযানে কারখানা থেকে আনুমানিক ১,৩১০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ, ২৬ লিটার প্রস্তুত চোলাই মদ এবং কয়েকশত কোমল পানীয়র বোতল উদ্ধার ও জব্দ করা হয়। পুলিশ জানায়, ওই কারখানায় চোলাই মদ কোমল পানীয়র বোতলে ভরে বিক্রি করা হতো।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা-দ-ক চোরা-চালান” ম্যানেজার আটক

নওগাঁর নিয়ামতপুরে মদের কারখানায় অভিযান, গ্রেফতার ২

আপডেট সময় ০৯:১৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬