, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জের মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ, খোঁজ মিলছে না মাগুরা শ্রীপুর উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন গলাচিপায় বসতঘরে আ-গুন, ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকার মাগুরা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন পিরোজপুর শহরে রাস্তা-ড্রেন-ফুটপাত উন্নয়নে জোর, মান নিশ্চিতের নির্দেশ পিরোজপুরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয় রাজশাহীর তালাইমারিতে অবস্থিত ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন পিরোজপুরে দু-র্নী-তি বিরোধী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোপালগঞ্জে এসআই পদে পদোন্নতি পেলেন সোহেল মিয়া বাকৃবি সিএএসআরের ৪০তম সমন্বয়ক হলেন অধ্যাপক রুহুল আমিন

সবার জন্য নিরাপদ আবাসন, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল রাজশাহী গঠন নগর সংলাপ অনুষ্ঠিত

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৬:৫২:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • 34

সবার জন্য নিরাপদ আবাসন, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল রাজশাহী গঠন নগর সংলাপ অনুষ্ঠিত

৫১

বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক) এর আয়োজনে “সবার জন্য নিরাপদ আবাসন: অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল রাজশাহী গঠনে নগর সংলাপ” অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মহানগরীর হোটেল ওয়ারিশনের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের ঈদের শুভেচ্ছা উপহার হিসেবে আর্থিক অনুদান দিয়েছেন।

তিনি আরও বলেন, রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নগর হিসেবে গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। নাগরিক সুবিধা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য সেবা, জলাশয় সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। তবে নিরাপদ আবাসন নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি উন্নয়ন সংস্থা, বেসরকারি খাত এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। আমি আশা করি, আজকের এই সংলাপ থেকে প্রাপ্ত সুপারিশ ও মতামত ভবিষ্যতের নগর পরিকল্পনা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনবান্ধব ও অংশগ্রহণমূলক উন্নয়ন কার্যক্রমে সিটি কর্পোরেশনৈর সহযোগিতা অব্যাহত থাকবে।

সংলাপে নগর উন্নয়ন, আবাসন অধিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অংশীজন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন সেভ দ্য নাচার এন্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান, নদী গবেষক মাহাবুব সিদ্দিকী, নগর দারিদ্র অধিকার বাস্তবায়ন কমিটির নীলুফা ইসমাত আরা। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

গোপালগঞ্জের মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ, খোঁজ মিলছে না

সবার জন্য নিরাপদ আবাসন, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল রাজশাহী গঠন নগর সংলাপ অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৫২:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬