, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীকে জামালপুর গারো হিলস রানার্স কমিউনিটির টি-শার্ট উপহার এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নামে প্রতারণা, বগুড়ায় কলেজ কর্মচারী গ্রেপ্তার কাউনিয়ায় জলবায়ু পরিবর্তন বিষয়ে যুব সেমিনার অনুষ্ঠিত বাংলাদেশ পল্লী ফেডারেশন” কর্তৃক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পর্যায়ে বিনামূল্যে আমন ধান বীজ বিতরণ রিকশাচালকের ওপর হামলা-ছিনতাই: রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার সবার জন্য নিরাপদ আবাসন, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল রাজশাহী গঠন নগর সংলাপ অনুষ্ঠিত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন দীঘিনালায় মাহিন্দ্র সমিটির ব্যতিত্রুমী উদ্যোগ ৫০টাকায় নির্ধারন হলো মাহিন্দ্র ভারা বাগেরহাট এর মোরেলগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কামল হোসেনের বিরুদ্ধে সীমাহীন দু’র্নী’তি, অ’বৈধ ক্লিনিক বাণিজ্যের অভি’যোগে মানববন্ধন ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য : দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস

রাজশাহী বিভাগের ১৫৪ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম বন্ধ হচ্ছে

জাতীয় দক্ষতামান বেসিক কোর্সে কোনো শিক্ষার্থী ভর্তি না করায় এ ব্যবস্থা।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলতি বছরের জুলাই-ডিসেম্বর সেশন থেকে ভর্তি কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত আসছে। প্রাথমিক পর্যায়ে এসব প্রতিষ্ঠানের প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে শোকজের জবাব না দেওয়ায় ১০ জুলাইয়ের মধ্যে শোকজের এ ব্যাখ্যা পাঠাতে বলা হয়েছে।

জাতীয় দক্ষতামান বেসিক কোর্স হলো- বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত ৩৬০ ঘণ্টা মেয়াদের একটি বৃত্তিমূলক প্রশিক্ষণ।

এর মূল উদ্দেশ্য হলো বেকার যুবক ও শিক্ষার্থীদের বিভিন্ন ট্রেডে বাস্তবমুখী কাজ শিখিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা।

এই কোর্সে কম্পিউটার অপারেশন, ইলেকট্রিক্যাল, ওয়েল্ডিং, ড্রাইভিং, টেইলারিং, রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিংয়ের মতো বিভিন্ন উৎপাদনশীল ও সেবাধর্মী ট্রেডে এই প্রশিক্ষণ দেওয়া হয়।

যোগ্যতা অষ্টম শ্রেণি থেকে শুরু করে যেকোনো শিক্ষাগত যোগ্যতার শিক্ষার্থীরা এতে ভর্তি হতে পারে।

নামমাত্র ফিতে (রেজিস্ট্রেশন, পরীক্ষা ও সনদ ফি মিলে) এই কোর্স শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একটি সরকারি সার্টিফিকেট প্রদান করে, যা দেশে-বিদেশে চাকরির ক্ষেত্রে অত্যন্ত গ্রহণযোগ্য।

বুধবারের কারিগরি শিক্ষা বোর্ডের এক চিঠিতে দেশের ১ হাজার ৮৫টি প্রতিষ্ঠানের তালিকা সংযুক্ত রয়েছে। এরমধ্যে রাজশাহী বিভাগের ১৫৪ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

এই শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় রাজশাহী বিভাগের মধ্যে রাজশাহী জেলার কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বেশি।

এই জেলায় ৫১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। আর সবচেয়ে কম জয়পুরহাটে ৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

এছাড়া বগুড়া জেলায় ৩৩টি, নওগাঁ জেলায় ৭টি, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৪টি, নাটোর জেলায় ৯টি, সিরাজগঞ্জ জেলায় ২০টি ও পাবনা জেলায় ১৪ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীকে জামালপুর গারো হিলস রানার্স কমিউনিটির টি-শার্ট উপহার

রাজশাহী বিভাগের ১৫৪ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম বন্ধ হচ্ছে

আপডেট সময় ০৭:৪১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬