, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বকশীগঞ্জে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করলেন বিমান পরিবহন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ ,মাছ শিকারের অভিযোগে শ্যামনগরের ৫ জেলে কারাগারে শ্যামনগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেষ হলো তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপন গণভোটের গণরায় বাস্তবায়ন ন্যায় বিচার এর দাবিতে সিরাজগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে হিন্দু ধর্মের সমন্বয় সভা অনুষ্ঠিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাউনিয়ায় এনসিপির জুলাই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জীবননগরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান, ২৩১ বোতল ভারতীয় নেশা দ্রব্য আটক চিলমারীতে নদের ভাঙ্গন রোধে বালু ভর্তি জিওব্যাগ ডাম্পিং ; স্থায়ী সমাধানে এলাকাবাসীর দাবী আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

শ্যামনগরে র‍্যাব-৬ এর অভিযানে প্রায় ১৮ লাখ ৮৩ হাজার টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার -১

১১

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কোডিনযুক্ত মাদক সিরাপ ও ভারতীয় চোরাই পণ্যসহ মো. আব্দুল মজিদ শেখ (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার মথুরাপুর এলাকায় এ অভিযান চালানো হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৮৩ হাজার টাকা।র‍্যাব জানায়, গ্রেপ্তার আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ২ টি ব্যাটারিচালিত ছোট কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। সেখান থেকে ১ হাজার ৮৮৩ বোতল কোডিনযুক্ত মাদক সিরাপ (উইনসিরেক্স, এসকাফ ও ফেয়ারডিল), ১ হাজার ৫০০ পাতা ভারতীয় এল-হিস্ট মন্ট, ৬০ পাতা আলফা-কেটোজক্স ওষুধ এবং ৩২০ ব্যাগ ভারতীয় বাপ্পা বিড়ি উদ্ধার করা হয়।র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ বলেন, এ ঘটনায় উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় শ্যামনগর থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করলেন বিমান পরিবহন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

শ্যামনগরে র‍্যাব-৬ এর অভিযানে প্রায় ১৮ লাখ ৮৩ হাজার টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার -১

আপডেট সময় ০২:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬