, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিরোজপুরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয় রাজশাহীর তালাইমারিতে অবস্থিত ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন পিরোজপুরে দু-র্নী-তি বিরোধী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোপালগঞ্জে এসআই পদে পদোন্নতি পেলেন সোহেল মিয়া বাকৃবি সিএএসআরের ৪০তম সমন্বয়ক হলেন অধ্যাপক রুহুল আমিন হামের টিকা দেওয়ার পর ৯ মাসের শি-শুর পা ফুলে যাওয়ার অভিযোগ কালুখালী মহিলা কলেজের অগ্রযাত্রায় এমপির আশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পীরগঞ্জ উপজেলা শাখা নতুন কমিটি গঠন রায়গঞ্জে এমপির গাড়ি ভাঙচুর: জামায়াতকে জড়িয়ে বক্তব্যের প্রতিবাদে জামায়াতের বিবৃতি লালপুরে ইমো হ্যা-কিং চক্রের ৪ সদস্য গ্রেফ-তার

বাগেরহাটে মোংলায় হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারী আটক

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০২:২৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • 33

বাগেরহাটে মোংলায় হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারী আটক।

৪৭

গভীর রাতে সুন্দরবনে হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পাতার সময় চার শিকারীকে আটক করেছে বন কর্মীরা।

শনিবার (৪ জুলাই) ভোরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগামারী খাল সংলগ্ন এলাকা থেকে হরিণ শিকারের অসংখ্য ফাঁদ ও কাঁকড়াসহ চার শিকারীকে আটক করা হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, বন প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে গভীর রাতে সুন্দরবনের মৃগামারী খাল সংলগ্ন এলাকায় হরিণ শিকারের চেষ্টা করে চার শিকারী। এ সময় বন বিভাগের টহল দল তাদের আটক করতে সক্ষম হয়।

আটককৃত শিকারীরা হলেন মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের মৃত হাবিব হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার (৪৫), একই গ্রামের কাদের খানের ছেলে আতাউর খান (৫০), আলতাফ জমাদ্দারের ছেলে মোজাম জমাদ্দার (৩৩) এবং মৃত হাই জমাদ্দারের ছেলে রুহুল জমাদ্দার (৩৫)।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে হরিণ শিকার করে আসছিল ফরিদ হাওলাদার ওরফে টাকু ফরিদ। এমন অভিযোগের ভিত্তিতে কয়েক দিনের নিয়মিত টহলের পর চিহ্নিত ওই হরিণ শিকারীদের আটক করতে সক্ষম হয় বন বিভাগ।

অবশেষে কয়েক দিনের চেষ্টায় কুখ্যাত এই হরিণ শিকারীকে ৪ জুলাই আটক করা সম্ভব হয়।

উল্লেখ্য, ফরিদ হাওলাদার ওরফে টাকু ফরিদ এর আগে হরিণের মাংস ও ফাঁদসহ গ্রেফতার হয়েছিল। আদালত থেকে জামিন নিয়ে তিনি আবারও দলবল নিয়ে হরিণ শিকারে নামে।

আটক হওয়া হরিণ শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের শেষে শনিবার তাদের বাগেরহাট আদালতে প্রেরণ করেছে বন বিভাগ।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পিরোজপুরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়

বাগেরহাটে মোংলায় হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারী আটক

আপডেট সময় ০২:২৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬