, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বকশীগঞ্জে সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় ম/দ উ/দ্ধার গোপালগঞ্জে ৬৪ হাজারের বেশি ই/য়া/বাসহ দুইজন গ্রে/প্তার রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকৌশলী হাসান শওকতের কক্ষে টাকা লেনদেনের ভিডিও, ‘ঘু/ষ নয়’ দাবি সংশ্লিষ্টদের বাহাড়া দুবাগ আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থা এলাকার উন্নয়নে প্রবাসীদের সংগঠন ধামইরহাটে আমবাগান থেকে আ/গুনে পোড়া নারীর ম/র/দেহ উ/দ্ধার নকলায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে টাকা ও মোবাইল ছিনতাই, আটক ১ দৌলতদিয়া ঘাটে নতুন ফেরি ‘পায়রা’র আগমন শেরপুরে কুসুমহাটি কৃষি ব্যাংকের সামনে র‍্যারের অভিযান, দেশি-বিদেশি ম/দ জ/ব্দ জাতীয় মৎস্য পক্ষের সমাপনীতে শেরপুরে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা

উন্নয়ন কর্তৃপক্ষ ও জনগণের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ১০:১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • 32
৪৯

কেডিএ এর আয়োজনে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগরায়ণ নিশ্চিতকরণের লক্ষ্যে “আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাড. এস এম শফিকুল আলম মনা, চেয়ারম্যান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)।

কেএমপি কমিশনার মহোদয় বলেন, এই শহরের আইনশৃঙ্খলা বাহিনীর কর্ণধার হিসেবে তার দৃষ্টিভঙ্গি সবসময় আইনশৃঙ্খলা-সংশ্লিষ্ট বিষয়গুলোতেই সীমাবদ্ধ, সেকারণে এ শহরের যানজট এবং ট্রাফিক সমস্যা সমাধানকল্পে সুপরিকল্পিত এবং প্রশস্ত রাস্তা এবং ফুটপাতের প্রয়োজনীয়তাকে কেডিএ চেয়ারম্যান মহোদয় ও কেসিসির সম্মানিত প্রশাসক মহোদয়ের আকর্ষণ করে ভালো রাস্তা নির্মাণ করার আহবান জানান।

তাছাড়া আইনশৃঙ্খলার সাথে আরেকটি বিষয় সংশ্লিষ্ট, সেটি হচ্ছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, স্ট্রিট লাইট। চুরি, ছিনতাই, রাহাজানি এগুলি প্রতিরোধকল্পে আলোকিত নগরী প্রয়োজন। খুলনা মহানগরের অনেক রাস্তাই এখনও স্ট্রিট লাইট এবং বিদ্যুৎায়িত হওয়ার সীমাবদ্ধতা রয়েছে। এছাড়াও একটি অপরাধের ঘটনা ডিটেকশনের ক্ষেত্রে, উদঘাটনের ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টি বেশি ভালো কাজ করে, সেটি হচ্ছে সিসি ক্যামেরা। বিপ্লব পূর্ববর্তীতে এই নগরীতে অনেক সিসি ক্যামেরা ছিল, বিশেষ করে নগরীর প্রবেশদ্বারগুলোতে, যেটা এখন নেই। এই বিষয়টির উপরে নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন।

তিনি আরো বলেন আপনারা জানেন, গত ৮ তারিখে একটি বস্তাবন্দি লাশ পেয়েছিলাম আমরা। সেটি আমরা উদঘাটন করতে আমাদের ৪৮ ঘণ্টা সময় লেগেছে। কিন্তু আমরা যদি সেখানে কোনো সিসিটিভি ফুটেজ পেতাম, তাহলে হয়তো এটা চার-পাঁচ ঘণ্টার মধ্যে ডিটেকশন করতে পারতাম, হত্যাকারীকে খুঁজে বের করতে পারতাম। কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আশ্রয় নিয়ে কাজটি করতে হয়েছে বলেই আমরা অনেক সময় নিয়ে ফেলেছি।

এছাড়া পরিবেশ রক্ষার প্রতি তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানান। এটি শুধু কোনো একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, সুন্দর ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। তিনি আরোও বলেন, খুলনা মহানগর পুলিশ নগরের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর পুলিশ সাড়ে ১২ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এসব গাছের অধিকাংশই স্কুল-কলেজ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আঙিনায় রোপণ করা হবে। শেষে তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ খুলনা মহানগর গড়ে তোলার আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব আমির এজাজ খান, মাননীয় সংসদ সদস্য, খুলনা-১, জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, রেঞ্জ ডিআইজি, খুলনা, জনাব মোঃ আবদুল্লাহ হারুন, বিভাগীয় কমিশনার, খুলনা, জনাব মোঃ নজরুল ইসলাম মঞ্জু, মাননীয় প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশন, জনাব শফিকুল আলম তুহিন,পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি),জনাব মনিরুজ্জামান মনি,সাবেক মেয়র, খুলনা,জনাব এস এম মনিরুল হাসান (বাপ্পি), প্রশাসক, জেলা পরিষদ, খুলনা, জনাব মোস্তফা সরোয়ার, সভাপতি, খুলনা প্রেস ক্লাব এবং খুলনাস্থ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের জনসাধারণ।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বকশীগঞ্জে সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় ম/দ উ/দ্ধার

উন্নয়ন কর্তৃপক্ষ ও জনগণের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা

আপডেট সময় ১০:১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬