, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারে ই-য়া-বাসহ দুইজন গ্রে-প্তার, মোটরসাইকেল জ-ব্দ ডেঙ্গু প্রতিরোধে বাকৃবি রোভার স্কাউটের পরিচ্ছন্নতা কর্মসূচি মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই রাবি শিক্ষার্থীর ওপর হা-ম-লার অভিযোগে রেল স্টেশনে ভা-ঙ-চু-র, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ কাউনিয়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ বড়লেখায় বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল তরুণে টেকনাফে নাফ নদী থেকে ১৪ হাজার ইয়াবা জব্দ কক্সবাজারে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ঈদগাঁওতে এক ব্যবসায়ীকে ডাকাতি, দুইজন আটক

৮১

কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের আঁধারে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে দস্যুতার ঘটনার মূলহোতা সহ দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে ঈদগাঁও থানা পুলিশ। এ সময় বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে স্থানীয় ব্যবসায়ী রহিম উদ্দিন তার ব্যবসা বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিয়া পাড়ায় পৌঁছালে অভিযুক্ত ফারুক মিয়া ও মো. সাজ্জাদসহ অন্যান্যরা তার গতিরোধ করে মারধর করেন এবং তার সাথে থাকা নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয়।

​গ্রেফতারকৃত আসামিরা হলেন- ফারুক মিয়া (৪২): পিতা- মৃত আলী মিয়া, সাং- মধ্যম শিয়া পাড়া, ঈদগাঁও, কক্সবাজার এবং ​মো. সাজ্জাদ প্রঃ আব্বুইয়া (২৭): পিতা- মৃত জাফর আলম প্রঃ গফুর, সাং- দরগাহ পাড়া, ঈদগাঁও, কক্সবাজার।

​ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঈদগাঁও থানা পুলিশ শিয়া পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রধান এ দুই আসামিকে গ্রেফতার করে। ঈদগাঁও থানার মামলা নং- ১২/৯৪, তারিখ- ২৯/০৭/২০২৬ খ্রিঃ, ধারা- ৩৯৪ পেনাল কোড ১৮৬০।

এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, অপরাধ দমনে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা বদ্ধপরিকর। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

কক্সবাজারে ই-য়া-বাসহ দুইজন গ্রে-প্তার, মোটরসাইকেল জ-ব্দ

ঈদগাঁওতে এক ব্যবসায়ীকে ডাকাতি, দুইজন আটক

আপডেট সময় ০৯:১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬