, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কালাইয়ে লক্ষ্যমাত্রার বেশি ধান সংগ্রহের আশ্বাস খাদ্য প্রতিমন্ত্রীর কাউনিয়ায় অনুমোদনহীন থ্রি-হুইলারের বিরুদ্ধে শ্রমিকদের অবস্থান যথাযোগ্য মর্যাদায় মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস পালিত: অসকস সদস্যদের পাশে থাকার অঙ্গীকার গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন অনিশ্চয়তায় পরিবার কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা বিপ্লব হোসেন পিরোজপুরে পানির ট্যাংক থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি,লেখা রহস্যময় প্লেট, উদ্ধার আটক ১ বাকৃবির গবেষণা বাণিজ্যিকীকরণে ১০ শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, অংশ নিলেন শত শত নেতাকর্মী কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে জিয়া সাইবার ফোর্সের বিক্ষোভ মিছিল

শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক, কারাবন্দীদের সঙ্গে মতবিনিময়

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৮:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • 102

শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক, কারাবন্দীদের সঙ্গে মতবিনিময়

১২৯

আজ ৭ জুলাই, মঙ্গলবারে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি কারাবন্দীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় সায়রা বানু নামের এক ভারতীয় কারাবন্দির প্রত্যাবাসনের লক্ষ্যে জেলা লিগ্যাল এইড অফিসের সহায়তা গ্রহণের জন্য জেল সুপারকে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অন্যান্য কারাবন্দীদের ক্ষেত্রেও প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করার বিষয়ে পরামর্শ দেন। তিনি কারাবন্দীদের প্রতি মানবিক ও সহনশীল আচরণ নিশ্চিত করতে কারারক্ষীদেরও নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের এক পর্যায়ে জেলা প্রশাসক কারাগারের রান্নাঘর পরিদর্শন করেন, যেখানে খাবারের মান সন্তোষজনক বলে প্রতীয়মান হয়। এ সময় রান্নাঘরে গ্যাস সংযোগ-সংক্রান্ত প্রয়োজনীয় সহযোগিতা প্রদান ও ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত উপবিভাগীয় প্রকৌশলী (গণপূর্ত) জনাব এ. কে. এম দিলদার হোসেনকে নির্দেশনা দেন।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাকিল আহমেদ, জেল সুপার শাহ রফিকুল ইসলাম, জেলার জনাব মুহাম্মদ আব্দুস সেলিমসহ অন্যান্য কারারক্ষীগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

কালাইয়ে লক্ষ্যমাত্রার বেশি ধান সংগ্রহের আশ্বাস খাদ্য প্রতিমন্ত্রীর

শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক, কারাবন্দীদের সঙ্গে মতবিনিময়

আপডেট সময় ০৮:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬