, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড গোপালগঞ্জে ৩ কেজি গাঁ/জা/সহ চারজন আটক বকশীগঞ্জে কৃষককে হ/ত্যা/র চেষ্টা ও জমি দখলের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় সিরাজগঞ্জে সুজন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মাগুরা শ্রীপুর দুই পক্ষের সংঘর্ষে আহত ৫: বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট মাগুরা শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ মা- বাবা টেপামধুপুর ইউনিয়নে কমিউনিটি ঝুঁকি মূল্যায়ন চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ যুবক আটক কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান

নাশকতা মামলায় সাবেক এমপি নুর মোহাম্মদের জামিন নামঞ্জুর, রিমান্ড আবেদনও খারিজ

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৬:৫৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • 42
৫৫

নাশকতা মামলায় গ্রেপ্তার জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদকে আজ ২০ জুলাই বিকেল ৩টার দিকে জামালপুর আদালতে হাজির করা হয়।

শুনানিকালে আসামিপক্ষ তাঁর জামিন আবেদন দাখিল করে। অপরদিকে, মামলার তদন্ত কর্মকর্তা (আইও) আমিনুল ইসলাম আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে আসামিপক্ষের দাখিল করা জামিন আবেদনও নামঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা বলেন, “আদালত উভয় পক্ষের দীর্ঘ প্রায় ২০ থেকে ২৫ মিনিটের শুনানি গ্রহণ করেন। শুনানিতে উত্থাপিত যুক্তি ও নথিপত্র বিবেচনা করে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন। আমরা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন দায়ের করব।”

আদালতের আদেশের পর সাবেক এমপি নুর মোহাম্মদকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, নুর মোহাম্মদ জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। তাঁর বিরুদ্ধে দায়ের করা নাশকতা মামলার বিচারিক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড

নাশকতা মামলায় সাবেক এমপি নুর মোহাম্মদের জামিন নামঞ্জুর, রিমান্ড আবেদনও খারিজ

আপডেট সময় ০৬:৫৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬