, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন। জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

টুঙ্গিপাড়ায় ১০০ বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

৭০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৪ নম্বর পাটগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাটগাতী মধ্যপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন পাটগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস এবং ইউপি সদস্য মো. জিয়াউল করিম শেখ নজরুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রতিটি পরিবারের হাতে চাল, ডাল, আলু, লবণ ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে ইউএনও জহিরুল আলম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন সবসময় রয়েছে। তিনি জানান, এই সহায়তা হয়তো সব ধরনের সংকট দূর করতে সক্ষম নয়, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে। সরকারের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত মানুষের জন্য সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে বলেও তিনি আশ্বাস দেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, বন্যার শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ত্রাণ পেয়ে উপকৃত পরিবারগুলো উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী

টুঙ্গিপাড়ায় ১০০ বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

আপডেট সময় ০৮:১৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬