, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন। জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

উপজেলা মসজিদে চুরি থামছেই না, একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল উধাও

৬১

রংপুরের কাউনিয়া উপজেলা মসজিদে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরির ঘটনা যেন থামছেই না। একের পর এক চুরির ঘটনা ঘটলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় মুসল্লিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।

সর্বশেষ শনিবার রাতে এশার নামাজ আদায় করতে এসে নিজের বাইসাইকেল হারান এক শিক্ষার্থী। ভুক্তভোগী মো. আবির মাহমুদ কুর্শা ইউনিয়নের বড়–ইয়াহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। তিনি জানান, বিএসএ সুপার ডিলাক্স ব্র্যান্ডের তার বাইসাইকেলটি উপজেলা মসজিদের সামনে রেখে এশার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে বাইরে এসে দেখেন, বাইসাইকেলটি নেই। পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সেটির কোনো সন্ধান পাওয়া যায়নি। প্রিয় সাইকেল হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও উপজেলা মসজিদের সামনে থেকে একাধিক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি হয়েছে। তবে এসব ঘটনার কোনো চুরি যাওয়া যানবাহন এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, উপজেলা প্রশাসনের কার্যালয়ের নিকটবর্তী গুরুত্বপূর্ণ এই এলাকায় বারবার চুরির ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে।

এ বিষয়ে স্থানীয়রা উপজেলা মসজিদ এলাকায় দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নিয়মিত পুলিশ টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন। পাশাপাশি চুরি হওয়া মোটরসাইকেল ও বাইসাইকেল উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী

উপজেলা মসজিদে চুরি থামছেই না, একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল উধাও

আপডেট সময় ১১:১৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬