, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কৃষক দলের মশাল মিছিল শিবচরে চরাঞ্চলের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ, ২৪ জন পেলেন কালোজিরা চাষের উপকরণ দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধ-র্ষ-ণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার সিরাজগঞ্জে মাঠ দিবস, সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও গণশুনানি অনুষ্ঠিত নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ পত্নীতলায় কৃষি ঋণ ও মেলা-২০২৬ অনুষ্ঠিত শ্রীপুরে দারিয়াপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ উদ্বোধন বড়লেখায় আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

দর্শনা থানায় সাপ্তাহিক চৌকিদারি প্যারেড গ্রহণ

১২০

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা কম্পাউন্ডে আজ ২৭ জুলাই (সোমবার) দুপুর সাড়ে ১২টায় দর্শনা থানাধীন বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের অংশগ্রহণে সাপ্তাহিক চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড গ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত থানাকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি চৌকিদার ও দফাদারদের উদ্দেশ্যে বলেন, গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী। জনগণের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে অগ্নিকাণ্ড, বন্যা, অস্বাভাবিক মৃত্যু, দাঙ্গা-হাঙ্গামা, চুরি-ডাকাতি, মাদক সংক্রান্ত কার্যক্রম, সন্দেহজনক ব্যক্তির চলাফেরা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেকোনো অবনতির বিষয়ে তাৎক্ষণিকভাবে থানাকে অবহিত করার নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জনাব শেখ মোহাম্মদ নুরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গা; জনাব নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দর্শনা থানা, চুয়াডাঙ্গাসহ দর্শনা থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান

দর্শনা থানায় সাপ্তাহিক চৌকিদারি প্যারেড গ্রহণ

আপডেট সময় ০৭:০০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬