, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড গোপালগঞ্জে ৩ কেজি গাঁ/জা/সহ চারজন আটক বকশীগঞ্জে কৃষককে হ/ত্যা/র চেষ্টা ও জমি দখলের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় সিরাজগঞ্জে সুজন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মাগুরা শ্রীপুর দুই পক্ষের সংঘর্ষে আহত ৫: বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট মাগুরা শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ মা- বাবা টেপামধুপুর ইউনিয়নে কমিউনিটি ঝুঁকি মূল্যায়ন চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ যুবক আটক কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান

নদী রক্ষায় প্রশাসনের অভিযান, ঈশ্বরগঞ্জে বালুভর্তি ট্রলার জব্দ

৩৯

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের চর রামমোহন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে বালু ভর্তি একটি ট্রলার জব্দ করা হয়েছে।

​সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী চর রামমোহন এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে নদের তীরবর্তী ফসলি জমি ও ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে। এমন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
​অভিযানকালে বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব না হলেও একটি বালু ভর্তি ট্রলার জব্দ করা হয়েছে। পরে ট্রলারটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।

​ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

​অভিযানের সময় ঈশ্বরগঞ্জ থানার এসআই এর নেতৃত্বে পুলিশের একটি টিম এবং উচাখিলা ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড

নদী রক্ষায় প্রশাসনের অভিযান, ঈশ্বরগঞ্জে বালুভর্তি ট্রলার জব্দ

আপডেট সময় ০৭:০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬