, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বকশীগঞ্জে সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় ম/দ উ/দ্ধার গোপালগঞ্জে ৬৪ হাজারের বেশি ই/য়া/বাসহ দুইজন গ্রে/প্তার রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকৌশলী হাসান শওকতের কক্ষে টাকা লেনদেনের ভিডিও, ‘ঘু/ষ নয়’ দাবি সংশ্লিষ্টদের বাহাড়া দুবাগ আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থা এলাকার উন্নয়নে প্রবাসীদের সংগঠন ধামইরহাটে আমবাগান থেকে আ/গুনে পোড়া নারীর ম/র/দেহ উ/দ্ধার নকলায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে টাকা ও মোবাইল ছিনতাই, আটক ১ দৌলতদিয়া ঘাটে নতুন ফেরি ‘পায়রা’র আগমন শেরপুরে কুসুমহাটি কৃষি ব্যাংকের সামনে র‍্যারের অভিযান, দেশি-বিদেশি ম/দ জ/ব্দ জাতীয় মৎস্য পক্ষের সমাপনীতে শেরপুরে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা

বকশীগঞ্জে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৬:২১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • 37

বকশীগঞ্জে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

৫১

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার (২১ জুলাই) থেকে গত ২৪ ঘণ্টায় পরিচালিত পৃথক অভিযানের অংশ হিসেবে বকশীগঞ্জ থানার বালুরগাঁও-ধানুয়া কামালপুর স্থলবন্দরগামী সড়কে আরমান ট্রেড ইন্টারন্যাশনালের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— রৌমারী থানার কলেজপাড়া এলাকার মো. রুকনোদ্দৌলা (৩৩) ও আবু জাফর মানিক (৩৭), এবং বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর এলাকার মো. সুজাত মিয়া (৩২) ও মো. গোলাম হোসেন (৫৮)।

পুলিশ জানায়, জামালপুর জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম, পিপিএম-এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর একটি চৌকস অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে হাতেনাতে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

ডিবি-২ এর অফিসার ইনচার্জ সজিব রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বকশীগঞ্জে সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় ম/দ উ/দ্ধার

বকশীগঞ্জে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ০৬:২১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬