, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড গোপালগঞ্জে ৩ কেজি গাঁ/জা/সহ চারজন আটক বকশীগঞ্জে কৃষককে হ/ত্যা/র চেষ্টা ও জমি দখলের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় সিরাজগঞ্জে সুজন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মাগুরা শ্রীপুর দুই পক্ষের সংঘর্ষে আহত ৫: বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট মাগুরা শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ মা- বাবা টেপামধুপুর ইউনিয়নে কমিউনিটি ঝুঁকি মূল্যায়ন চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ যুবক আটক কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, জেল ও জরিমানা

৩৫

গোপালগঞ্জ জেলা সদরের বেদগ্রাম ও কুয়ায়ডাঙ্গা সংলগ্ন নতুন বাসস্ট্যান্ড এলাকায় জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম. ফয়জুল বারী। আটক ব্যক্তিরা হলেন—হরিদাসপুর পূর্বপাড়া এলাকার খোকা শেখের ছেলে ও পেশায় বাসচালক লেবু শেখ এবং মানিকদাহ গ্রামের জালাল শেখের ছেলে ও বাসের হেলপার রাব্বি শেখ। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অভিযানের সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে লেবু শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রাব্বি শেখকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়। রায় কার্যকরের জন্য পরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে. এম. ফয়জুল বারী জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, জেল ও জরিমানা

আপডেট সময় ০৪:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬