, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কৃষক দলের মশাল মিছিল শিবচরে চরাঞ্চলের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ, ২৪ জন পেলেন কালোজিরা চাষের উপকরণ দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধ-র্ষ-ণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার সিরাজগঞ্জে মাঠ দিবস, সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও গণশুনানি অনুষ্ঠিত নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ পত্নীতলায় কৃষি ঋণ ও মেলা-২০২৬ অনুষ্ঠিত শ্রীপুরে দারিয়াপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ উদ্বোধন বড়লেখায় আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

নাগেশ্বরী- নেওয়াশী সড়কে ভাঙন, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী

নাগেশ্বরী-নেওয়াশী সড়কে ভাঙন, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী

১৫২

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার পূর্ব সুখাতি খেরবাড়ি স্কুলসংলগ্ন নাগেশ্বরী-নেওয়াশী সড়কের একটি অংশে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। মৃত হায়দার ডাক্তারের বাড়ি সংলগ্ন স্থানে রাস্তার পাশের একটি পুকুরের কারণে দীর্ঘদিন ধরে সড়কের এক পাশ ধসে পড়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়রা জানান, সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ছোট-বড় যানবাহন চলাচল করে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় ভাঙনের ঝুঁকি আরও বেড়ে যায়। যে কোনো সময় সড়কের আরও অংশ ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এলাকাবাসীর দাবি, নাগেশ্বরী-নেওয়াশী সড়কটি স্থানীয় যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পথ। তাই জনদুর্ভোগ ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও ভাঙনরোধী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান

নাগেশ্বরী- নেওয়াশী সড়কে ভাঙন, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী

আপডেট সময় ০৯:৩১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬