, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড গোপালগঞ্জে ৩ কেজি গাঁ/জা/সহ চারজন আটক বকশীগঞ্জে কৃষককে হ/ত্যা/র চেষ্টা ও জমি দখলের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় সিরাজগঞ্জে সুজন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মাগুরা শ্রীপুর দুই পক্ষের সংঘর্ষে আহত ৫: বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট মাগুরা শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ মা- বাবা টেপামধুপুর ইউনিয়নে কমিউনিটি ঝুঁকি মূল্যায়ন চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ যুবক আটক কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৩:২৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • 28

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার

৪২

যশোরের শার্শা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সাতটি চোরাই মোবাইল ফোনসহ আব্দুল কাদের (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় উপজেলার নাভারন বুরুজবাগান এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

আটক আব্দুল কাদের উপজেলায় নাভারণ রেলবাজার এলাকার (গরুর হাটের পেছনে) সালাম গাজীর পালিত পুত্র।

পুলিশ জানায়, শার্শা থানা পুলিশের একটি বিশেষ টহল দল বুরুজবাগান এলাকায় অভিযান পরিচালনা করছিল। এ সময় স্থানীয় লোকজন চুরির সন্দেহে আব্দুল কাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি একাধিক মোবাইল ফোন চুরির কথা স্বীকার করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নাভারণ গরুর হাটের পেছনে তার বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের পাঁচটি স্মার্টফোন এবং দুটি বাটন ফোনসহ মোট সাতটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করে।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো বিভিন্ন সময় চুরি হওয়া এবং সেগুলোর প্রকৃত মালিক শনাক্তের কাজ চলছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৩:২৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬