, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড গোপালগঞ্জে ৩ কেজি গাঁ/জা/সহ চারজন আটক বকশীগঞ্জে কৃষককে হ/ত্যা/র চেষ্টা ও জমি দখলের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় সিরাজগঞ্জে সুজন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মাগুরা শ্রীপুর দুই পক্ষের সংঘর্ষে আহত ৫: বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট মাগুরা শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ মা- বাবা টেপামধুপুর ইউনিয়নে কমিউনিটি ঝুঁকি মূল্যায়ন চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ যুবক আটক কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান

শিবচরে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা: স্পেনের জয়ের আশায় মহিষের মাংসের ভূরিভোজ!

৬৫

বিশ্বকাপ ফুটবল উন্মাদনার শেষ দিন আজ! ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হচ্ছে ফুটবলপ্রেমী বাংলাদেশিদের আনন্দ-উৎসব, খুনসুটিসহ মজার সব কাণ্ড। তবে ফুটবল ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাদারীপুর জেলার শিবচরে স্পেন ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো।

স্পেন প্রবাসীদের অর্থায়নে উপজেলার কাদিরপুরে ফুটবল ফাইনাল খেলা উপলক্ষে মহিষ দিয়ে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। স্পেন প্রবাসীদের অর্থায়ন এবং স্থানীয় আব্দুল গাফফার মুন্সী সোহাগের তত্ত্বাবধানে এক ঝাঁক স্পেন সমর্থক এ আয়োজন করছেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ফুটবল খেলার শুরু থেকেই উপজেলার কাদিরপুর এলাকার স্পেন সমর্থকেরা বিশাল বিশাল পতাকা টাঙানোসহ না না উন্মাদনায় মেতে ওঠেন। স্পেন ফাইনালে অংশ নেওয়ায় ওই এলাকার স্পেন প্রবাসী রবি হাওলাদার, শাহিন মাদবর, কানাডা প্রবাসী মো.কালাম এবং স্থানীয় আব্দুল গাফফার সোহাগ মুন্সীর সহায়তায় স্পেন ভক্তরা ভূরিভোজের আয়োজন করেছেন।

বিশ্বকাপ ফুটবল ফাইনালকে স্মরণীয় করে রাখতে কুষ্টিয়া থেকে মহিষ কিনে এনেছেন তারা। এক লাখ ৯০ হাজার টাকা দামের মহিষে ছয় মণ মাংস হয়েছে।
রাতে ভূরিভোজের মধ্য দিয়ে বিশ্বকাপ ফুটবলকে স্মরণীয় করে রাখবেন স্পেন ভক্তরা।

স্থানীয় স্পেন সমর্থকরা জানান, স্পেন ফাইনালে অংশ নেওয়ায় আমাদের এ আয়োজন করা হয়েছে। খেলার শুরু থেকেই আমরা স্পেন সমর্থন দিয়ে আসছি। এলাকায় বিশাল পতাকা টাঙিয়েছি। আজ মহিষ দিয়ে কাদিরপুর বাজারে ভূরিভোজ হবে। বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতিও নেওয়া হয়েছে।

আয়োজক আব্দুল গাফফার মুন্সী সোহাগ বলেন, স্পেন সমর্থক প্রবাসী এবং আমরা যারা রয়েছি, সবার সহযোগিতায় এ আয়োজন করা হচ্ছে। তবে রাতের ভূরিভোজে আমরা আর্জেন্টিনা, ব্রাজিলসহ অন্যান্য দলের সমর্থকদের নিমন্ত্রণ জানিয়েছি। সবাই একই সঙ্গে বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা উপভোগ করবো। আমাদের প্রত্যাশা আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড

শিবচরে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা: স্পেনের জয়ের আশায় মহিষের মাংসের ভূরিভোজ!

আপডেট সময় ০৭:৩৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬