, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কাউনিয়ায় ঝড়ে উপড়ে পড়ল জামগাছ, বসতঘর বিধ্বস্ত; অল্পের জন্য প্রাণে বাঁচল হতদরিদ্র পরিবার নাশকতা মামলায় সাবেক এমপি নুর মোহাম্মদের জামিন নামঞ্জুর, রিমান্ড আবেদনও খারিজ রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুটবল খেলা কেন্দ্র করে বাবা ছেলের ছুরির আঘাতে যুবক নিহত কাউনিয়ায় ১,১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজার সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ত্রাণ বিতরণ ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, সিরাজগঞ্জের রায়গঞ্জে যুবক নিহত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান মন্ত্রী তারেক রহমানএর সঙ্গে এডিট করা ভূয়া ছবিপ্রচার, সমালোচনার মুখে ছাত্রদল নেতা শিবচরে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা: স্পেনের জয়ের আশায় মহিষের মাংসের ভূরিভোজ! রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই

ঠাকূরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় ৩জনের আমৃত্যু, ৩ জনের যাবজ্জীবন কারাডন্ড প্রদান

১৬

প্রায় দেড় দশক আগে সংঘটিত ঠাকূরগাঁওয়ের বহুল আলোচিত একটি শিশু ধর্ষণ মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। রোববার ১৯ জুলাই ঠাকূরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আলী মনসুর মামলার রায় ঘোষণা করেণ। এতে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং অপর তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত দণ্ডিতদের বিরুদ্ধে অর্থ দণ্ড ও আরোপ করেণ। পাশাপাশি ভুক্তভোগীর ক্ষতিপূরণ নিশ্চিত করতে সাজাপ্রাপ্তদের সম্পত্তি নিলামে বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার রায়ে মো. আনিস রানা, সাইফুল ইসলাম ও মো. দুলালকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় আমৃত্যু কারাদণ্ড এবং প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অপরাধী কে মো. আনিছুর, মো. খতিবুর খতু ও মো. লালুকে একই আইনের ৯(৩)/৩০ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ২১ অক্টোবর বিকেলে ১৪ বছর বয়সী এক কিশোরী বান্ধবীর বাড়ি থেকে ফেরার পথে অপহরণের শিকার হন। পরে নির্জন স্থানে নিয়ে কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। ভূক্তভোগীর চিৎকারে স্থানীয় একজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পরিবারের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং কয়েকদিন পর সদর থানায় মামলা দায়ের করা হয়।

দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় ১৫ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হয়, রায় ঘোষণার সময় আমৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী মো. আনিস রানা আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। অন্যদিকে আদালতে উপস্থিত দণ্ডিতদের সাজা কার্যকরের জন্য কারাগারে পাঠানো হয়েছে।

রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. বদিউজ্জামান চৌধুরী বাদল বলেন, দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী ন্যায়বিচার পেয়েছেন। নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধ দমনে এ রায় গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।

জনপ্রিয় সংবাদ
সংবাদকর্মী নিয়োগ চলছে

কাউনিয়ায় ঝড়ে উপড়ে পড়ল জামগাছ, বসতঘর বিধ্বস্ত; অল্পের জন্য প্রাণে বাঁচল হতদরিদ্র পরিবার

ঠাকূরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় ৩জনের আমৃত্যু, ৩ জনের যাবজ্জীবন কারাডন্ড প্রদান

আপডেট সময় ০৫:০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬