, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কৃষক দলের মশাল মিছিল শিবচরে চরাঞ্চলের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ, ২৪ জন পেলেন কালোজিরা চাষের উপকরণ দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধ-র্ষ-ণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার সিরাজগঞ্জে মাঠ দিবস, সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও গণশুনানি অনুষ্ঠিত নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ পত্নীতলায় কৃষি ঋণ ও মেলা-২০২৬ অনুষ্ঠিত শ্রীপুরে দারিয়াপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ উদ্বোধন বড়লেখায় আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

শ্যামনগরের রমজাননগর নির্মাণাধীন সড়কে অনিয়মের অভিযোগ পরিদর্শন করেন ইউএনও শামসুজ্জামান কনক

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৮:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • 81

শ্যামনগরের রমজাননগর নির্মাণাধীন সড়কে অনিয়মের অভিযোগ পরিদর্শন করেন ইউএনও শামসুজ্জামান কনক

১০৮

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের চৌকিদারপাড়া গ্রামে নির্মাণাধীন প্রায় এক কিলোমিটার দীর্ঘ ইটের সলিং সড়কে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের তীব্র ক্ষোভ ও অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৮ জুলাই) দুপুরে সড়কটি সরেজমিনে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিরাজ হোসেন।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, নদীর পাড়সংলগ্ন বেড়িবাঁধের (আবদার) ওপর দিয়ে এই সড়কটি নির্মাণ করা হচ্ছে। কিন্তু ঠিকাদার সড়কের দুই পাশে পর্যাপ্ত মাটি ভরাট না করায় ইতিমধ্যেই কয়েকটি স্থানে ধস নেমে তীব্র ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া ইটের সলিংয়ের মান এবং বালুর স্তর নিয়েও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। পরিদর্শনকালে কাজের এই জরাজীর্ণ দশা দেখে ইউএনও শামসুজ্জামান কনক ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারকে তাৎক্ষণিক তলব করেন। তিনি নদীর পাড় রক্ষা করতে নদীপাড়ের মাটি কাটা বন্ধ রেখে পাশের ঘের এলাকা থেকে মাটি এনে দ্রুত সড়কের দুই পাশ ভরাটের নির্দেশ দেন। একই সঙ্গে নদীর চরে ফেলে রাখা অতিরিক্ত মাটি দ্রুত অপসারণের আলটিমেটাম দেন।

পরিদর্শনকালে পিআইও মিরাজ হোসেন নিজে উপস্থিত থেকে নির্মাণাধীন সড়কের বিভিন্ন অংশের ইট উঠিয়ে ভেতরের বালু ও ইটের স্তর পরীক্ষা করেন। কাজের গুণগত মান শতভাগ নিশ্চিত না হলে বিল আটকে দেওয়া হবে বলে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাস্টার গাজী নজরুল ইসলাম। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশাসনের এই তাৎক্ষণিক হস্তক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের কঠোর তদারকির মাধ্যমে দ্রুত ত্রুটিগুলো সংশোধন করে একটি টেকসই সড়ক নির্মাণ সম্পন্ন হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান

শ্যামনগরের রমজাননগর নির্মাণাধীন সড়কে অনিয়মের অভিযোগ পরিদর্শন করেন ইউএনও শামসুজ্জামান কনক

আপডেট সময় ০৮:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬