, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বকশীগঞ্জে সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় ম/দ উ/দ্ধার গোপালগঞ্জে ৬৪ হাজারের বেশি ই/য়া/বাসহ দুইজন গ্রে/প্তার রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকৌশলী হাসান শওকতের কক্ষে টাকা লেনদেনের ভিডিও, ‘ঘু/ষ নয়’ দাবি সংশ্লিষ্টদের বাহাড়া দুবাগ আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থা এলাকার উন্নয়নে প্রবাসীদের সংগঠন ধামইরহাটে আমবাগান থেকে আ/গুনে পোড়া নারীর ম/র/দেহ উ/দ্ধার নকলায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে টাকা ও মোবাইল ছিনতাই, আটক ১ দৌলতদিয়া ঘাটে নতুন ফেরি ‘পায়রা’র আগমন শেরপুরে কুসুমহাটি কৃষি ব্যাংকের সামনে র‍্যারের অভিযান, দেশি-বিদেশি ম/দ জ/ব্দ জাতীয় মৎস্য পক্ষের সমাপনীতে শেরপুরে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা

জয়পুরহাট সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধায় শূন্যরেখায় ৩ জন

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৯:৫১:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • 43
৫৭

জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে দুই নারী ও এক পুরুষ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

শনিবার (১১ জুলাই) ভোররাতে পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৫ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত শনিবার দুপুর সোয়া ১২টা পর্যন্ত ওই তিনজন শূন্যরেখায় অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ভোর সাড়ে ৩টার দিকে সীমান্ত এলাকার আলো নিভিয়ে পাঁচজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত বিজিবিকে অবহিত করেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুশইনের চেষ্টা প্রতিহত করেন। এ সময় দুইজন ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে গেলেও দুই নারী ও এক পুরুষ শূন্যরেখায় অবস্থান নেন।

সরেজমিনে দেখা যায়, শূন্যরেখায় অবস্থানরত তিনজনের দিকে নজরদারি করছে বিজিবি। অপরদিকে ভারতীয় অংশে বিএসএফ সদস্যরাও অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক করতে ১৪ বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া বিওপি কমান্ডার এবং ভারতের ১২৩ বিএসএফ রায়গঞ্জ ব্যাটালিয়নের দুর্গাপুর বিওপি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে তাৎক্ষণিক কোনো সমাধান হয়নি।

এ বিষয়ে ১৪ বিজিবির সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান হাচান বলেন, “সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। দুই দেশের বিওপি কমান্ডার পর্যায়ে আলোচনা হয়েছে। বিষয়টির স্থায়ী সমাধানে শিগগিরই দুই ব্যাটালিয়নের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের একাধিক চেষ্টা লক্ষ্য করা গেলেও জয়পুরহাট সীমান্তে বিজিবির কঠোর অবস্থান ও তৎপরতায় এ ধরনের অনুপ্রবেশের চেষ্টা সফল হতে পারেনি।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বকশীগঞ্জে সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় ম/দ উ/দ্ধার

জয়পুরহাট সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধায় শূন্যরেখায় ৩ জন

আপডেট সময় ০৯:৫১:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬