, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন। জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

কাউনিয়ায় ঝড়ে উপড়ে পড়ল জামগাছ, বসতঘর বিধ্বস্ত; অল্পের জন্য প্রাণে বাঁচল হতদরিদ্র পরিবার

৭৩

রংপুরের কাউনিয়া উপজেলার ৩ নম্বর কুর্শা ইউনিয়নের শিবু গ্রামে ঝড়ে উপড়ে পড়া একটি বিশাল জামগাছ বসতঘরের ওপর আছড়ে পড়ে। এতে একটি হতদরিদ্র পরিবারের বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে ঝড়ের সময় শিবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে থাকা পুরাতন একটি জামগাছ উপড়ে গিয়ে বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে শহিদুল ইসলামের বাড়ির ওপর পড়ে। ওই সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন।

বিকট শব্দ শুনে পাশের হামিদুলের দোকানে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন কয়েকজন স্থানীয় বাসিন্দা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা টিনের ঘরের বেড়া ভেঙে ভেতরে আটকে থাকা নারী ও শিশুদের নিরাপদে উদ্ধার করেন। এতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থাকলেও অল্পের জন্য রক্ষা পায় পরিবারটি।

গাছটি পড়ে শহিদুল ইসলামের বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। শহিদুল ইসলাম শিবু চওড়াপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

খবর পেয়ে সোমবার দুপুরে কাউনিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ওপর পড়ে থাকা গাছের ডালপালা কেটে সরিয়ে দেয়।

এ বিষয়ে শিবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোনাকি বালা দেবী বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হচ্ছে।

বিদ্যালয়ের অন্যতম দাতা সদস্য হাফেজ উদ্দিন ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া স্থানীয় বাসিন্দা রাসেল মিয়া সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতি অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী

কাউনিয়ায় ঝড়ে উপড়ে পড়ল জামগাছ, বসতঘর বিধ্বস্ত; অল্পের জন্য প্রাণে বাঁচল হতদরিদ্র পরিবার

আপডেট সময় ০৭:০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬