, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কৃষক দলের মশাল মিছিল শিবচরে চরাঞ্চলের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ, ২৪ জন পেলেন কালোজিরা চাষের উপকরণ দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধ-র্ষ-ণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার সিরাজগঞ্জে মাঠ দিবস, সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও গণশুনানি অনুষ্ঠিত নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ পত্নীতলায় কৃষি ঋণ ও মেলা-২০২৬ অনুষ্ঠিত শ্রীপুরে দারিয়াপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ উদ্বোধন বড়লেখায় আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

চিরিরবন্দরে ​বাড়ির আঙিনায় সবজি চাষ ফকির পাড়া গ্রামে বসুন্ধরা শুভসংঘের চারা বিতরণ

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৭:০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • 78

চিরিরবন্দরে ​বাড়ির আঙিনায় সবজি চাষ ফকির পাড়া গ্রামে বসুন্ধরা শুভসংঘের চারা বিতরণ

১০৪

অল্প জায়গায় সবজি চাষে অভাব মিটে সংসার চলে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে এক অনন্য উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ।

আজ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৫ নং আব্দুলপুর ইউনিয়নের ফকির পাড়া গ্রামে প্রায় ৩০টি পরিবারের মাঝে বাড়ির আঙিনায় চাষের জন্য বিনামূল্যে বিভিন্ন জাতের সবজির চারা বিতরণ করা হয়েছে।

​বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বসতবাড়ির নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বাড়ির আশপাশের পতিত ও খালি জায়গাকে কাজে লাগিয়ে কীভাবে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়, সে বিষয়ে নারীদের উৎসাহিত করা হয়।

​বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি মো. মোস্তাকিম আল-হাসনতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং আব্দুলপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার মো. ফয়েজ হাসান।

​প্রধান অতিথির বক্তব্যে মো. ফয়েজ হাসান বলেন: ​”বসতবাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি চাষ করে আমরা যেমন নিজেদের পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করতে পারি, তেমনি তা বাজারে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব। বসুন্ধরা শুভসংঘের এই চমৎকার ও সময়োপযোগী উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।”

​সভাপতির বক্তব্যে মো. মোস্তাকিম আল-হাসনত বলেন, “আমাদের মা-বোনেরা যদি বাড়ির আঙিনার সামান্য জায়গাটুকুও ফেলে না রেখে সবজি চাষ করেন, তবে পরিবারের পুষ্টির অভাব দূর হওয়ার পাশাপাশি বাজার খরচ বাঁচিয়ে সংসার চালানো অনেক সহজ হবে। পতিত খালি জমিতে পুষ্টিকর খাদ্য উৎপাদন করে নিজেদের স্বাবলম্বী করতে হবে। বসুন্ধরা শুভসংঘ সবসময়ই মানুষের কল্যাণে এবং স্বাবলম্বী সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।”

​চারা পেয়ে আনন্দ প্রকাশ করে স্থানীয় এক গৃহিণী জানান, “বাড়ির উঠানের খালি জায়গায় সবজি লাগানোর ইচ্ছা অনেক দিনের ছিল। আজ শুভসংঘ থেকে চারা পাওয়ায় খুব উপকার হলো। এখন থেকে আমরা নিজেরা বিষমুক্ত সবজি খেতে পারব, আবার বাজারে বিক্রিও করতে পারব।”

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ​মো. শাহারিয়া সরকার, সাধারণ সম্পাদক, বসুন্ধরা শুভসংঘ, চিরিরবন্দর উপজেলা শাখা। ​সিরাজুল ইসলাম সিরাজ, প্রচার সম্পাদক, বসুন্ধরা শুভসংঘ, চিরিরবন্দর উপজেলা শাখা, পলাশ রায়, সিনিয়র মার্কেটিং অফিসার, জিএমই এগ্রো লিমিটেড, ​চঞ্চল রায়, সাংগঠনিক সম্পাদক, বসুন্ধরা শুভসংঘ, চিরিরবন্দর উপজেলা শাখা।

​এছাড়াও শুভসংঘের উপজেলা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বসুন্ধরা শুভসংঘের এই মানবিক ও দূরদর্শী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান

চিরিরবন্দরে ​বাড়ির আঙিনায় সবজি চাষ ফকির পাড়া গ্রামে বসুন্ধরা শুভসংঘের চারা বিতরণ

আপডেট সময় ০৭:০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬