, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন। জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঈদগাঁওতে চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

৬৬

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। ২৫ জুলাই দিন ব্যাপী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ঈদগাঁও ইউনিয়নের এক, দুই ও তিন নম্বর ওয়ার্ড ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান জানান, এদিন ভূমিহীন /বর্গা চাষী ও বড় কৃষক মিলে প্রায় দেড়শ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। ২৬ ও ২৮ জুলাই আংশিকভাবে এ কার্যক্রম আবারো অনুষ্ঠিত হবে ১ নম্বর ওয়ার্ডে।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রদত্ত অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে বলে জানান উপ-সহকারী এ কৃষি কর্মকর্তা।

এ কৃষি কর্মকর্তা আরো জানান, ঈদগাঁও ইউনিয়নে সাড়ে ১৪ শত কৃষকের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে।

তথ্য সংগ্রহ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা (SAAO)  আব্দুল্লাহ আল নোমান, আবেদা নাসরিন তন্নী, বিপন বড়ুয়া, শাহেদ কায়ছার এবং আনোয়ারুল আজিম।

এদিকে আগামী ৪ আগস্ট তথ্য সংগ্রহের এ কার্যক্রম শেষ হবে বলে জানান ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়া ঘোনা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপন বড়ুয়া। তিনি এ পর্যন্ত প্রায় ৭ শতাধিক কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করেন।

কৃষি কার্ডের মাধ্যমে প্রাপ্ত সুবিধাসমূহ:

কৃষি কার্ডধারীরা সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ও প্রণোদনা পেয়ে থাকবেন। উল্লেখযোগ্য হলো: ​সার, বীজ ও কৃষিজ যন্ত্রপাতি প্রাপ্তি, ​কৃষি ঋণ সুবিধা ও কৃষি বীমা সুবিধা, ​কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও নার্সারি বা সেচ সুবিধা, ​কৃষিপণ্য বিক্রয় সুবিধা ও রোগ-বালাই দমনে পরামর্শ প্রাপ্তি, ​কৃষি উপকরণ ও অন্যান্য সরকারি সহায়তা, কৃষি ক্ষেত্রে সরকারি ভর্তুকি এবং ন্যায্য মূল্যে সার প্রাপ্তি। সর্বোপরি এ কার্ড কৃষকদের জন্য সরকারি স্বীকৃতি হিসেবে গণ্য হবে বলে জানান কৃষি কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী

ঈদগাঁওতে চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

আপডেট সময় ১২:৩৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬