, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড গোপালগঞ্জে ৩ কেজি গাঁ/জা/সহ চারজন আটক বকশীগঞ্জে কৃষককে হ/ত্যা/র চেষ্টা ও জমি দখলের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় সিরাজগঞ্জে সুজন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মাগুরা শ্রীপুর দুই পক্ষের সংঘর্ষে আহত ৫: বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট মাগুরা শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ মা- বাবা টেপামধুপুর ইউনিয়নে কমিউনিটি ঝুঁকি মূল্যায়ন চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ যুবক আটক কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৪:০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • 36

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

৪৬

“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার রংপুরের কাউনিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীব, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিহাব উদ্দিন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এবং সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন।

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও অগ্রযাত্রায় জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের কোনো বিকল্প নেই। পরিবার পরিকল্পনা কার্যক্রমের সম্প্রসারণ, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ, মা ও শিশুর স্বাস্থ্যসেবা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মের সক্ষমতা উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে মাইদুল ইসলাম, আলেয়া বেগম ও চন্দন কুমারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেনকেও সম্মাননা জানানো হয়।

এ সময় পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহীন আলমসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

আপডেট সময় ০৪:০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬