, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজশাহী-৩ এ স্বচ্ছতা ফেরাতে কঠোর অবস্থান; দুর্নীতিবাজদের ছাড় নয়, এমপি মিলন বাকৃবির কোষাধ্যক্ষের দায়িত্ব পেলেন অধ্যাপক আক্তারুজ্জামান খান কৃষকের সার নিশ্চিতে কঠোরতা, ঈশ্বরগঞ্জে অ-বৈধ মজুদদারকে জেল মঠবাড়িয়ায় ৫৩ কোটি টাকার পানি প্রকল্পে অনিয়ম: পানীয় জলের তীব্র সংকটে জনজীবন নওগাঁয় অ-বৈধ কারখানায় অভিযান, ৩০হাজার টাকা জরিমানা শিরোইল বাস টার্মিনাল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান, আধুনিক টার্মিনাল নির্মাণের আশ্বাস রাজশাহীতে অনিয়মের জেরে কৃষি কর্মকর্তা বদলী সারের খোঁজে দ্বারে দ্বারে কৃষক লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নি-হত, চালক আটক কাউনিয়ায় অবৈধ রিং জালের বিরুদ্ধে অভিযান, জব্দের পর বিনষ্ট কাউনিয়ায় সোনালী আঁশে সোনালী স্বপ্ন কৃষকের

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাউনিয়ায় এনসিপির জুলাই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৩:০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • 40

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাউনিয়ায় এনসিপির জুলাই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

৫৫

কেন্দ্রীয়ভাবে ঘোষিত “দেশ গড়তে জুলাই জাগরণ” কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কাউনিয়া উপজেলা সমন্বয় কমিটির উদ্যোগে শুক্রবার এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় কেন্দ্রীয় কর্মসূচির আলোকে উপজেলা পর্যায়ে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা, দায়িত্ব বণ্টন, সার্বিক প্রস্তুতি এবং স্থানীয় বাস্তবতা বিবেচনায় প্রয়োজনীয় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন এনসিপি কাউনিয়া উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী সাহেব আলী ও পরিতোষ চন্দ্র বর্মন। এছাড়া জাতীয় যুবশক্তির নেতা রায়হান আহমেদ, নাজমুল ইসলাম ও শিপন আহমেদ হিমু এবং জাতীয় ছাত্রশক্তির নেতা শরিফুল ইসলাম, শাহিন, আসাদ, সুলাইমান, সুজন ও শাওনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন যুগ্ম সমন্বয়কারী সাহেব আলী। সঞ্চালনা করেন জাতীয় যুবশক্তির নেতা রায়হান আহমেদ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জুয়েল রানা।

সভা শেষে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কাউনিয়া উপজেলায় জুলাই মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, গণসংযোগ, পথসভা, লিফলেট বিতরণ, যুব কনভেনশন, ফুটবল টুর্নামেন্ট, বৃক্ষরোপণ, জনসচেতনতামূলক প্রচারণা এবং সমাপনী আলোচনা সভা।

নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তারা কর্মসূচি সফল করতে কাউনিয়া উপজেলার সর্বস্তরের জনগণ, শুভানুধ্যায়ী এবং দলীয় নেতা-কর্মীদের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

রাজশাহী-৩ এ স্বচ্ছতা ফেরাতে কঠোর অবস্থান; দুর্নীতিবাজদের ছাড় নয়, এমপি মিলন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাউনিয়ায় এনসিপির জুলাই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০৩:০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬