, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন। জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

শিবচরে পূবালী ব্যাংকের ২ দিনব্যাপী ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন

৬৬

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে দুই দিনব্যাপী ক্যাশলেস কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) পূবালী ব্যাংক শিবচর শাখার আয়োজনে শাখা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর ‘বাংলা কিউআর’ (Bangla QR) ভিত্তিক ডিজিটাল পেমেন্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পূবালী ব্যাংক পিএলসি শিবচর শাখার ব্যবস্থাপক শেখ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশালের অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বরিশালের যুগ্ম পরিচালক মো. তানিম হোসেন, সহকারী পরিচালক খন্দকার আতিকুর রহমান এবং পূবালী ব্যাংক পিএলসি ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (আরআরএম) শেখ মুহাম্মদ মারুফ হাসান।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক বরিশালের অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করতে এক দেশ, এক কিউআর কোড, একটি যুগান্তকারী উদ্যোগ। শিবচরকে ধাপে ধাপে একটি পূর্ণাঙ্গ ক্যাশলেস জোনে রূপান্তরের লক্ষ্যেই পূবালী ব্যাংক এই উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরও যুক্ত করেন, বাংলা কিউআর প্রযুক্তির মাধ্যমে ক্রেতা ও বিক্রেতারা নগদ অর্থ ছাড়াই অত্যন্ত নিরাপদ, দ্রুত ও সহজে বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) বা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে কেনাকাটা ও লেনদেন সম্পন্ন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি যেমন কমবে, তেমনই লেনদেন হবে স্বচ্ছ ও সময় সাশ্রয়ী।

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও সর্বসাধারণের সুবিধার্থে ‘বাংলা কিউআর’ব্যবহার করে ডিজিটাল পেমেন্টের সরাসরি বা হাতে-কলমে প্রদর্শনী আয়োজন করা হয়। কীভাবে নগদ টাকা ছাড়াই মুহূর্তের মধ্যে নিরাপদ লেনদেন করা যায়, তা উপস্থিত সকলের সামনে বিস্তারিত তুলে ধরা হয়। এবং কিছু গ্রাহকদের মাঝে>বাংলা কিউআর কোড< স্ক্যান কার্ড বিতরণ করা হয়।

দুই দিনব্যাপী এই ক্যাশলেস সপ্তাহের মাধ্যমে শিবচরের ব্যবসা-বাণিজ্যে এক নতুন যুগের সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী

শিবচরে পূবালী ব্যাংকের ২ দিনব্যাপী ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় ০৫:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬