, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড গোপালগঞ্জে ৩ কেজি গাঁ/জা/সহ চারজন আটক বকশীগঞ্জে কৃষককে হ/ত্যা/র চেষ্টা ও জমি দখলের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় সিরাজগঞ্জে সুজন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মাগুরা শ্রীপুর দুই পক্ষের সংঘর্ষে আহত ৫: বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট মাগুরা শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ মা- বাবা টেপামধুপুর ইউনিয়নে কমিউনিটি ঝুঁকি মূল্যায়ন চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ যুবক আটক কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান

খেলাধুলায় তরুণদের উৎসাহিত করতে ফুটবল বিতরণ করলেন রাসেল মাহমুদ সবুজ

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৩:৪১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • 34

খেলাধুলায় তরুণদের উৎসাহিত করতে ফুটবল বিতরণ করলেন রাসেল মাহমুদ সবুজ

৪৮

তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করতে বগুড়ার মোকামতলা উপজেলার স্বর্ণগ্রাম ইউনিয়নের তরুণদের মাঝে ফুটবল বিতরণ করেছেন যুবদল নেতা রাসেল মাহমুদ সবুজ।মঙ্গলবার (৩০ জুন) বিকেলে স্থানীয় যুবক ও ক্রীড়াপ্রেমী তরুণদের হাতে তিনি এসব ফুটবল তুলে দেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী যুবক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে তরুণদের একটি বড় অংশ মোবাইল ও ডিজিটাল আসক্তির দিকে ঝুঁকে পড়ছে। পাশাপাশি মাদকের ভয়াল থাবা যুবসমাজকে বিপথগামী করছে। এসব নেতিবাচক দিক থেকে তরুণদের দূরে রাখতে এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক পরিবেশ গড়ে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ফুটবল বিতরণ অনুষ্ঠানে যুবদল নেতা রাসেল মাহমুদ সবুজ বলেন, “খেলাধুলাই পারে তরুণদের শরীর ও মনকে সুস্থ রাখতে। একটি সুস্থ ও সচেতন প্রজন্মই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাঠের এই ফুটবল শুধু খেলার সামগ্রী নয়, এটি তরুণদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি বিকাশের প্রতীক।”

তিনি আরও বলেন, “নিয়মিত খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের মনোভাব সৃষ্টি করে। তাই যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।”

স্থানীয় তরুণরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খেলাধুলার পরিবেশ সৃষ্টি হলে যুবসমাজ আরও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে এবং সমাজে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড

খেলাধুলায় তরুণদের উৎসাহিত করতে ফুটবল বিতরণ করলেন রাসেল মাহমুদ সবুজ

আপডেট সময় ০৩:৪১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬