, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বকশীগঞ্জে সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় ম/দ উ/দ্ধার গোপালগঞ্জে ৬৪ হাজারের বেশি ই/য়া/বাসহ দুইজন গ্রে/প্তার রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকৌশলী হাসান শওকতের কক্ষে টাকা লেনদেনের ভিডিও, ‘ঘু/ষ নয়’ দাবি সংশ্লিষ্টদের বাহাড়া দুবাগ আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থা এলাকার উন্নয়নে প্রবাসীদের সংগঠন ধামইরহাটে আমবাগান থেকে আ/গুনে পোড়া নারীর ম/র/দেহ উ/দ্ধার নকলায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে টাকা ও মোবাইল ছিনতাই, আটক ১ দৌলতদিয়া ঘাটে নতুন ফেরি ‘পায়রা’র আগমন শেরপুরে কুসুমহাটি কৃষি ব্যাংকের সামনে র‍্যারের অভিযান, দেশি-বিদেশি ম/দ জ/ব্দ জাতীয় মৎস্য পক্ষের সমাপনীতে শেরপুরে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা

ঈশ্বরগঞ্জে প্রশাসনের জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে

৩১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে জব্দ করা দুইটি বালুভর্তি ট্রলার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ২৮ জুলাই দুপুরে উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি ঘাট ও ব্রহ্মপুত্র নদের মাঝপথে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের নেতৃত্বে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচার চর এবং রাজিবপুর ইউনিয়নের চর রামমোহন এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বালুভর্তি দুইটি ট্রলার জব্দ করা হয়। প্রথমে দুইজনকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর জব্দকৃত ট্রলার দুটি নিরাপদ স্থানে নেওয়ার পথে বালু উত্তোলনকারীদের একটি সংঘবদ্ধ দল ট্রলার দুটি ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।

রাজিবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াদুদ জামান মানিক বলেন, প্রশাসনের অনুরোধে নিরাপত্তার শর্তে জব্দকৃত ট্রলারগুলো তাদের জিম্মায় দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত স্থানে নেওয়ার আগেই এএসআই জীবন চন্দ্র বৈশ্য, কনস্টেবল বিমল চন্দ্র পাল এবং গ্রাম পুলিশ উজ্জ্বল ও ফজলুর উপস্থিতিতে ট্রলার দুটি ছিনিয়ে নেওয়া হয়। তিনি আরও জানান, ট্রলারগুলো তার পাশাপাশি রাজিবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন এবং উচাখিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাদীউল বাশার সুমনের জিম্মায় ছিল।

রাজিবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন বলেন, অভিযানের সময় ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। জব্দকৃত একটি ট্রলার এএসআই জীবন চন্দ্র বৈশ্যের তত্ত্বাবধানে লাটিয়ামারি ঘাটের দিকে এবং অন্যটি কনস্টেবল বিমল চন্দ্র পালের সঙ্গে তারা নিয়ে যাচ্ছিলেন| এ সময় মরিচার চর এলাকার প্রায় দেড় শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে মাঝনদীতে হামলা চালিয়ে একটি ট্রলার ছিনিয়ে নেয়। পরে লাটিয়ামারি ঘাটে রাখা অপর ট্রলারটিও নিয়ে যায়। ট্রলার ছিনিয়ে নেওয়ার সময় এএসআই জীবন চন্দ্র বৈশ্য ঘটনাটির ভিডিও ধারণ করেন বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, এএসআই জীবন চন্দ্র বৈশ্য তখন বলেন, একা আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। আপনাদের পক্ষেও সম্ভব নয়। বিষয়টি আইনিভাবেই মোকাবিলা করা হবে|

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছুটিতে থাকায় দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) রাশেদ মোশাররফ জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে থানা পুলিশের একটি দলও অংশ নিয়েছিল। জব্দ করা দুইটি ট্রলার স্থানীয়ভাবে ওয়াদুদ নামে একজন বিএনপি নেতার জিম্মায় দেওয়া হয়েছিল। পরে ট্রলারের মালিকপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে এসে সেখান থেকে ট্রলার দুটি নিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের হয়নি অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বকশীগঞ্জে সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় ম/দ উ/দ্ধার

ঈশ্বরগঞ্জে প্রশাসনের জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে

আপডেট সময় ১১:২০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬