, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ভাঙ্গুড়ায় আবাদি জমি ছেড়ে দেওয়ার কথা বলায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম নারী সেজে অনলাইনে প্রেম’, পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক, ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ‘বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬’ উপলক্ষে বাকৃবিতে সেমিনার বাকৃবিতে নিপীড়নবিরোধী দিবসে আবরার ফাহাদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মোহনপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি‍‍`র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত ভুল চিকিৎসার সংবাদ করায় প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে বললেন নারী চিকিৎসক মুক্তিপণ না পেয়ে যুবকের পা ভাঙার অভিযোগ

জামালপুর সদরে বৃক্ষরোপণ ও মশা নিধন কর্মসূচির উদ্বোধন

  • রিপন রাজ
  • আপডেট সময় ০৬:৫৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • 34

Oplus_131072

৫৪

স্টাফ রিপোর্টার:শান্ত সরকার

টেকসই উন্নয়ন ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুর সদর উপজেলায় বৃক্ষরোপণ ও মশা নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভরবিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ড. নিলুফার চৌধুরী মনি।

কর্মসূচির আয়োজন করেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব ও জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী মো. সোহেল রানা খান।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. নিলুফার চৌধুরী মনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ প্রয়োজন। জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ৫০ হাজার গাছের চারা রোপণের এ উদ্যোগ সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে ড. নিলুফার চৌধুরী মনি জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকায় অবস্থিত জজ কোর্ট প্রাঙ্গণে ডেঙ্গু মশা নিধন কার্যক্রমেরও শুভ উদ্বোধন করেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মেয়র প্রার্থীর সোহেল রানার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জামালপুর সদরে বৃক্ষরোপণ ও মশা নিধন কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় ০৬:৫৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬